অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ চলাকালীনই ভারতীয় শিবিরে ফের একটা দুঃসংবাদ। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট সিরিজে নামতে পারবেন না জসপ্রীত বুমরাহ। পিঠের চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি জসপ্রীত বুমরাহ।  এছাড়া সামনেই রয়েছে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। সেই কারণেই জসপ্রীত বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকেও ছিটকে গেলে ভারতীয় দলের এই তারকা পেসার। এর এটা যে টিম ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

গতবছর এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার।  এরপর ভারতীয় েদে ফিরলেও, ফের সেই পুরনো চোটের  সমস্যার জেরেি বারতীয় দল থেকে ছিটকে যেতে হয়  জসপ্রীত বুমরাহকে। এরপর ছেকে এখনও পর্যন্ত আর ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের হয়ে নামতে পারেননি এই  তারকা পেসার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ফেরার কথা ছিল জসপ্রীত বুমরার

নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডে জসপ্রীত বুমরাহ এলেও, শেষ মুহূর্তে ছিটকেই গিয়েছিলেন তিনি। আর সেই থেকেই জসরপ্রীত বুমরার ভারতীয় দলে ফেরা নিয়ে আরম্ভ হয়েছিল নানান গুঞ্জন। যদিও সেই সময় থেকেই বোর্ডের অবস্থান পরিষ্কার ছিল। যেহেতু এই বছর বিশ্বকাপ রয়েছে এবং তা ভারতের ঘরের মাঠেই হতে চলেছে, সেজন্য জসপ্রীত বুমরার মতো ক্রিকেটারকে নিয়ে তারা কখনোই কোনওরকম ঝুঁকি নিতে চায়না। যদিও এনসিএ-তে জোরকদমে ফিচনেস ট্রেনিং চালাচ্ছিলেন জসপ্রীত বুমরাহ।

শোনাযাচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচেই নাকি ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই সম্ভাবনাও এবার শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বিশ্বকাপের কথা ভেবেই তাঁকে দলে ফেরানো নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

জসপ্রীত বুমরাহ একশো শতাং ফিট না হলে, তাঁকে ভারতীয় দলে ফেরানো নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরার না থাকাটা যে কতবড় প্রভাব ফেলেছিল তা সকলেই বুঝতে পেরেছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেখানেও টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ। সেজন্য তাঁকে নিয়ে ধীরে চলো নীতিতেই এগোচ্ছে বিসিসিআই।

close whatsapp