অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্যের পিছনের কারণ ব্যাখ্যা করলেন রবীন্দ্র জাদেজা

Team India
Team India. (Photo Source: BCCI)

চোটের কারণে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। চোট সরিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই  পাঁচমস পর ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন রবীন্দ্র জাদেজা। সেখানেই এক রাজকীয় প্রত্যাবর্তন করলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার।  চোট সারিয়ে ফেরার পর প্রথম ম্য়াচেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের  তিনি একাই কার্যত শেষ করে দিলেন এদিন। দেসের হয়ে কামব্যাক মঞ্চেই পাঁচ উইকেট নিয়ে প্রতকম দিন ভারতীয় শিবিরের নায়ক এখন জাড্ডু।   এনসিএকে কঠোর পরিশ্রের দামই যে এখন তিনি পাচ্ছেন, দিনের শেষ সেই কথা জানাতোও দ্বিধা করেননি রবীন্দ্র জাদেজা।

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর দাপটের সামনেই অস্ট্রেলিয়ার তাবড় তাবড় ব্যাটাররা এদিন ব্য়র্থ হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হয়েছিলেন। মাত্র ৪৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআঈপকে তাসের ঘরের মতো ভেঙে দেওয়ার প্রধান কারিগড় ছিলেন এদিন রবীন্দ্র জাদেজা। এনসিএ-তে দিনে ১০ থেকে ১২ ঘন্টা অনুশীলনের ফলই  তাঁর এই সাফল্য বলে মনে করছেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রানে ৫ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা

গতবঠর এশিয়া কাপ চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।  এরপরই হাঁটুতে অস্ত্রোপচারকও হয়েছিল রবীন্দ্র জাদেজার। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন েই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চেও নামতে পারেননি তিনি।  এরপরই দেশের জার্সিতে মাঠে ফেরার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এনসিএ-তে সেই সময়ই প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা প্রস্তুতি চালাতেন তিনি। আর তাতেই যে দেশের জার্সিতে ফিরে এই সাফল্য এসেছে তাঁর তা বলতে কোনও দ্বিধা নেই রবীন্দ্র জাদেজার।

এদিন পাঁচ উইকেট নেওয়ার পর রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “টেস্টে ম্যাচের মঞ্চে যে উইকেটই পাওনা কেন, সেটাই তাঁকে সবচেয়ে বেশী খুশি করবে। বেঙ্গালুরুতে যখ এনসিএ-তে আমি ছিলাম, সেই সময় নিজের বোলিংয়ের প্রস্তুতিতেই বেশী জোর দিয়েছিলাম। সেই সময়ই প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বোলিং প্রস্তুতি সারতাম আমি এবং সেটাই আমাকে সবচেয়ে বেশী সাহায্য করেছিল। সেখানে নিজের রিদিমের ওপরও যথেষ্ট কাজ করেছি আমি। কারণ আমি জানতাম যে টেস্ট ম্যাচে ফিরলে দীর্ঘক্ষণ খেলা চালিয়ে যেতে হবে আমাকে”।

এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের ১১ তম পাঁচ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেখানেই স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, পিটার হ্যান্ডসকম্বদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এখন তাঁকে নিয়েই ক্রিকেট মহলে সবচেয়ে বেশী চর্চা চলছে।

close whatsapp