যেখানে দুই দিনে ম্যাচ শেষ হয়, সেই দেশের অধিকার নেই ভারতের পিচ নিয়ে হাহাকার করার: সুনীল গাভাস্কার
গাভাস্কার মনে করেন পিচ নিয়ে অহেতুক আলোড়ন সৃষ্টি করা হচ্ছে
আপডেট করা - Feb 8, 2023 5:21 pm

৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ চার ম্যাচের টেস্ট সিরিজের আগে পিচ সম্পর্কে অত্যধিক আলোচনার জন্য অস্ট্রেলিয়ান দলের নিন্দা করেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়া অভিযোগ করে আসছে যে ভারতীয় পিচগুলি স্পিন-বান্ধব এবং ফাস্ট বোলারদের জন্য তেমন কোনো সুবিধা থাকবে না। ।
এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ইয়ান হিলি ‘অন্যায্য’ উইকেট তৈরী করার জন্য ভারতের সমালোচনা করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার মনে করেন যে পিচের অবস্থা এবারও যদি একই থাকে তবে অজিরা জিতবে না। অস্ট্রেলিয়া তাদের ট্রেনিং সেশনের জন্য বরোদার স্পিনার মহেশ পিথিয়াকে ডেকেছিল কারণ তাঁর বোলিং অ্যাকশন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
“গতবার এখানে সফর করার সময় যে পিচগুলি ছিল সেগুলি সম্পর্কে কথা বলে মাইন্ড গেম খেলা শুরু করেছে অজিরা। যেখানে একটি টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয় সেই দেশের অধিকার নেই ভারতীয় পিচগুলি নিয়ে হাহাকার করার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্রিসবেনের ম্যাচ শেষ হয়েছে দুই দিনে।
“এটা শুধু দুই দিনে ম্যাচ শেষ হওয়ার বিষয় নয়। যে ধরনের পিচ প্রস্তুত করা হয়েছিল তাতে প্রাণও যেত পারত কারণ বল উদ্ভটভাবে বাউন্স করছিল। অন্যদিকে একটা টার্নারের ক্ষেত্রে একমাত্র সমস্যা হল ব্যাটারদের সুনাম যা বিপদের মধ্যে পড়ে এবং তাদের জীবন ও অঙ্গ অক্ষত থাকে,” গাভাস্কার মিড-ডে-এর জন্য তার কলামে লিখেছেন।
উপমহাদেশের পিচগুলোয় প্রথম দিন থেকে বল ঘুরলে কথা কেন উঠছে: সুনীল গাভাস্কার
২০২২-এর ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা গাব্বা টেস্টের মাত্র দুই দিনে মোট ৩৪ উইকেট পড়েছিল। প্রোটিয়ারা তাদের উভয় ইনিংসে ১৫২ ও ৯৯ রান করেছিল এবং অস্ট্রেলিয়া ২১৮ ও ৩৫/৪ স্কোর করে ম্যাচ ছয় উইকেটে জিতেছিল। আইসিসি ব্রিসবেনের পিচকে ‘বিলো অ্যাভারেজ’ রেটিং দিয়েছিল।
“দুদিনে শেষ হওয়া ব্রিসবেন টেস্ট দেখিয়েছিল যে উভয় দলের সেরা ব্যাটাররাও সমস্যায় পড়ছে। অবশ্যই, অজ মিডিয়ার কিছু অংশ অজুহাত দেখিয়েছিল যে যেহেতু এটি ব্যাটারদের খেলা, তাই এইরকম একটি পিচ বোলারদেরও কিছু সুযোগ দেয়। আচ্ছা, তাহলে উপমহাদেশের পিচগুলোয় প্রথম দিন থেকে বল ঘুরলে কথা কেন উঠছে,” যোগ করেছেন গাভাস্কার।
“স্পিন খেলা একজন ব্যাটারের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ কারণ এটি পরীক্ষা করে টার্ন বাতিল করার জন্য তার ফুটওয়ার্ক ও ক্রিজের ব্যবহার কেমন। বোলারের সঙ্গে মাইন্ড গেমও জড়িত থাকে। তাই উপমহাদেশে যারা সেঞ্চুরি বা তার বেশি করেন তাঁরা দুর্দান্ত ব্যাটার হিসাবে স্বীকৃত হন,” গাভাস্কার শেষে উল্লেখ করেছেন।