রাহুল দ্রাবিড়ের পরামর্শ এবার ভারতীয় শিবিরে ডাক পড়ল সাইরাজ বাহুতুলের

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

আর ২৪ ঘন্টা পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে দুই শিবিরেই।  নাগপুরের পিচে নামারক আগে কোনওরকম ঝুঁকিই নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্টও। এবার ভারতীয় শিবিরে ডাক পড়ল এনসিএ-র স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে স্পিন বিভাগের ওপরই জোর দিচ্ছে ভারতীয় শিবির। সেজন্যই এবার সাইরাজ বাহুতুলেকে ভারতীয় শিবিরে ডাক পাঠালেন  প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

৯ ফেব্রুয়ারী মাঠে নামছে দুই দল। সেখানে যে শুরু থেকেই অস্ট্রেলিয়াকে স্পিন আক্রমণের চ্যালেঞ্জ ভারতীয় দল ছুঁড়ে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই এবার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাদের জন্য সাইরাজ বাহুতুলেকে ভারতীয় শিবিরে  নিয়ে সার ব্যবস্থা করলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।  অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতীয় দলও যে স্পিনের মোকাবিলা করার প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে স্পিনের ওপরই জোর দিচ্ছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ারক বিরুদ্ধে নামার আগে স্পিনের ওপরই জোর দিচ্ছেন রাহুল দ্রাবিড়

ঘরের মাঠে ২০০৪ সালের পর থেকে অস্ট্রেলিয়ার কাছে  ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এবারও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট  চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেও, ভারতীয় দল এখথনও রপর্য়ন্ত ছাড়পত্র পায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র যোগার করে নেবে ভারতীয় দল।  সেজন্যই কোনরকম খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়া।

শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে রেকর্ড গড়েছিল ভারতীয় দল।  সেই ধারাটাই এবার ঘরের মাঠেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তারা। যদিও শেষপর্যন্ত সাফল্য সবে কিনা তা তো সময়ই বলবে। সাইরাজ বাহুতুলেকে ঢাকার আগে থেকেই ভারতীয় শিবিরে বহু স্পিনারদেরই আমার ব্যবস্থা করেছে টিম ইন্ডিয়া।  ইতিমধ্যেই সেখানে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার এবং সাই কিশোরদের মতো ক্রিকেটাররা। তাদের বিরুদ্ধেই চলছে ভারতীয় দলের মহড়া।

নাগপুরের পিচ দেখার পরই নিজের অসন্তোষের প্রকাশ করেছিলেন রাহুল দ্রাবিড়। সেই পিচ যে এখন বদলানো হচ্ছে তাও বলার অপেক্ষা রাখে না। সেখানে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাই ভারতীয় দলের প্রধান অস্ত্র হিসাবে মনে করছেন অনেকে। সেই কারণে এবার এই দুই বোলারকে তত্ত্বাবধানের জন্য সাইরাজ বাহুতুলেকে ডেকে পাঠানো হয়েছে ভারতীয় শিবিরে।

close whatsapp