রবীন্দ্র জাদেজাকে নিয়ে ডানহাতি অজি ব্যাটারদের সতর্ক করলেন শেন ওয়াটসন
আপডেট করা - Feb 5, 2023 8:35 pm

সময় যত এগিয়ে আসছে ততই ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নাগপুরের প্রথম টেস্টে যে স্পিনার দের দাপট দেখা যেতে পারে তা নিয়ে কোনও ,সন্দেহ নেই। সেই মতোই দুই শিবির প্রস্তুত হচ্ছে। ৯ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের উদ্দেশ্যে বিশেষ পরকামর্শ প্রাক্তন অস্ট্রেলিয়া তারকা ক্রিকেটার শেন ওয়াটসনের। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধেই ডানহাতি অজি ব্যাটারদের খেলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফি দিয়েই ভারতীয় শিবিরে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের। শোনাযাচ্ছে নাগপুরে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে এই জুটির হাত ধরে বহু ম্যাচেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবারও সেই লক্ষ্যেই প্রথম পদক্ষের ফেলতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেজন্যই অস্ট্রেলিয়ান ব্যাটারদের উদ্দেশ্যে আগে থেকেই সতর্ক বার্তা দিচ্ছেন শেন ওয়াটসন।
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা
অস্ট্রেলিয়া শিবিরে অবশ্যডান হাতি ব্যাটার হিসাবে রয়েছেন স্টিভ স্মিথ ও মনার্নাস লাবুশানে। ভারতের বিরুদ্ধে শেষবারক এই স্টিভ স্মিথের ব্যাটেই সর্বোচ্চ রান এসেছিল এখানে। এই দুই তারকা ক্রিকেটার যে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বিশেষ করে ডানহাতি ব্যাটারদের একটু বেশীই সাবধানী করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
এই প্রসঙ্গেই শেন ওয়াটসন ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, “বল যখন টার্ন হচ্ছে সেই সময়ের থেকে বল যখন টার্ন হচ্ছে না এমন পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে মোকাবিলা করাটা সম্পূর্ণ আলাদা একটা ব্যপার। ব্যাটারের সামনে একটা কঠিন পরিস্থিতি তৈরি করে দেন তিনি। বল যখন টার্ন করতে শুরু করে সেই সময় রবীন্দ্র জাদে্জা একজমন সম্পূর্ণ আলাদা ক্রিকেটার হয়ে ওঠেন। কারণ তিনি অত্যন্ত দ্রুত একজন বোলার। প্রতি মুহূর্তেই নিখুঁতভাবে বোলিং করার দক্ষতা রয়েছে রবীন্দ্র জাদেজার”।
আগামী ৯ ফেব্রুয়ারী দুই দল একে অপরের মুখোমুখি হবে। সেখানেই শেষপর্যন্ত কাদের মুখে হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন এখন সকলে।