নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন-জাদেজা জুটিতেই ভরসা রাখতে চলেছে ভারত
আপডেট করা - Feb 5, 2023 7:10 pm

৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। নাগপুরেই গদুই দল একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচেই বারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্দে এই সিরিজ জিততেপারলেই ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা পাকা করে ফেলবে ভারতীয় দল। সেই লক্ষ্যে প্রথম থেকেই শক্তিশালী প্রথম একাদশ তৈরির দিকেই সবচেয়ে বেশী নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রথম একাদশের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে যে স্পিন সহায়ক পিচই হতে চলেছে তার আভাস প্রথম দিন থেকেই পাওয়া গিয়েছে। দুই শিবিরই তাদের স্পিন প্রস্তুতির ওপরক বিশেষ নজর দিতে শুরু করেছে। অস্ট্রেলিয়া শিবিরে তো রবিতন্দ্রন অশ্বিনের মোকাবিলা করার জন্য মহে পিথিয়াকে পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোন স্পিন জুটি খেলে সেদিকেই এখন সকলের নজর। সেখানেই শোনাযাচ্ছে কুলদীপ যাদব এবং অক্ষর পটেলের ওপর ভরসা রাখছেন না টিম ম্যানেজমেন্ট।
বর্ডার-গাভাসকর ট্রফিতে নাগপুরে স্পিনিং ট্র্যাক হওয়ারই পূর্বাভাস
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটির ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শেষবার ২০২০-২১ মরসুমেও রবিচন্দ্রন অশ্বিন দুরন্ত পারফর্ম্যান্স প্রদর্শন করেছিলেন। সেই কথা মাথায় রেখে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকেই প্রথম একাদশে রাখার পক্ষে রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে এই দুই ক্রিকেটারেরই শেষের দিকে ব্যাটিং করার দক্ষতাও রয়েছে।
সম্প্রতি ভারতীয় দলের হয়ে কুলদীপ যাদব এবং অক্ষর পটেল দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কুলদীপ যাদবের হাত ধরেই বারবার ঘুিরে দাঁডিয়েছিল ভারতীয় দল। অক্ষর পটেলও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলানোর পক্ষেই রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ সিরিজেও রবিচন্দ্রন অশ্বিন নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত পিচ দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
চোট সারিয়ে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। সদ্য র়ঞ্জি ট্রফিতেও নেমেছিলেন তিনি। শোনাযাচ্ছে তাঁর পারফর্ম্যান্সেও নাকি ভারতীয় সিবিরে স্বস্তির আবহই রয়েছে। নাগপুরের পিচে রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা জুটিকে সামনে রেখেই যে ভারতীয় দল নিজেদের ছক সাজানো শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।