মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: স্কোয়াড, সময়সূচী, সম্প্রচারের চ্যানেল এবং যাবতীয় বিবরণ

টুর্নামেন্টের অষ্টম সংস্করণ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়

T20 women's World Cup trophy
T20 women’s World Cup trophy. (Photo by Mark Kolbe-ICC/ICC via Getty Images)

বহুল-প্রতীক্ষিত ২০২৩ মহিলাদের টি-২০ বিশ্বকাপ ১০ই ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে। মোট ১০টি দল কাঙ্ক্ষিত শিরোপা জয়ের জন্য লড়াই করবে। ফাইনাল আয়োজিত হবে ২৬শে ফেব্রুয়ারি। কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের অষ্টম সংস্ক্ররণ।

দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ, যেখানে বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সেমি-ফাইনালে যাবে।

কেপ টাউন, গ্‌কেবেরহা ও পার্লকে বৈশ্বিক ইভেন্টের তিনটি কেন্দ্র হিসাবে বাছাই করেছে আইসিসি এবং এই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে। ২০০৭-এর পরে এই প্রথম সিনিয়র আইসিসি বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং মহিলাদের টি-টোয়েন্টিতে দলগত র‌্যাঙ্কিংয়ে বর্তমান এক নম্বর দল অজিরাই। ট্রফিটি পুনরাই হলুদ জার্সির দখলে নেওয়ার জন্য মেগ ল্যানিংয়ের নেয়ৃত্বাধীন দল ফেভারিট এবং পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর তারা ইভেন্টে নামছে। অন্যদিকে ভারতীয় দল হরমনপ্রীত কউরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে পরাজয়ের সম্মুখীন হয়েছে।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩: সম্পূর্ণ স্কোয়াড

অস্ট্রেলিয়া

মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিসা হিলি, ডার্সি ব্রাউন, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, হেদার গ্রাহাম, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, টাহ্লিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম।

বাংলাদেশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) মারুফা আক্তার, ফারগানা হক পিঙ্কি, ফাহিমা খাতুন, ঝর্ণা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঋতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

নিউ জিল্যান্ড

সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, বার্নাডিন বেজুইডেনহাউট, ইডেন কারসন, লরেন ডাউন, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, হেইলি জেনসেন, ফ্র্যান জোনাস, অ্যামেলিয়া কার, জেস কার, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লামার, হ্যানা রো, লিয়া টাহুহু।

দক্ষিন আফ্রিকা

সুনে লাস (অধিনায়ক), অ্যানেরি ডার্কসেন, ম্যারিজান কাপ, লারা গুডল, আয়াবোঙ্গা খাকা, ক্লোয়ি ট্রায়ন, নেডিন ডি ক্লার্ক, শাবনিম ইসমাইল, তাজমিন ব্রিটস, মাসাবাটা ক্লাস, লরা উলভার্ড, সিনালো জাফটা, নঙ্কুলুলেকো ম্লাবা, অ্যানেকে বশ, ডেলমি টাকার।

শ্রীলঙ্কা

চামারি আথাপাত্থু (অধিনায়ক), ওশাদি রানাসিংহে, হর্ষিতা সামারাবিক্রমা, নীলাক্ষী ডি সিলভা, কবিশা দিলহারি, আনুষ্কা সঞ্জীওয়ানি, কৌশিনী নুথ্যাঙ্গানা, মালশা শেহানি, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, আচিনি কুলাসুরিয়া, বিশমি গুনারাত্নে, থারিকা সেওয়ান্ডি, আমা কাঞ্চনা, সত্য সঞ্জীবনী।

ভারত

হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগস, হারলিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সারভানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে।

পাকিস্তান

বিসমাহ্‌ মারুফ (অধিনায়ক), আইমান আনোয়ার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, সাদাফ শামাস, ফাতিমা সানা, জাভেরিয়া ওয়াদুদ, মুনিবা আলি, নাশরা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সিদরা নওয়াজ, টুবা হাসান

ইংল্যান্ড

হেদার নাইট (অধিনায়ক), লরেন বেল, মাইয়া বুশার, অ্যালিস ক্যাপসি, কেট ক্রস, ফ্রেয়া ডেভিস, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলে, সোফি এক্‌লস্টোন, সারা গ্লেন, অ্যামি জোন্স, ক্যাথরিন সিভার-ব্রান্ট, ন্যাট সাইভার-ব্রান্ট, লরেন উইনফিল্ড-হিল, ড্যানি ওয়াইয়াট।

আয়ারল্যান্ড

লরা ডেলানি (অধিনায়ক), র‌্যাচেল ডেলানি, জর্জিনা ডেম্পসি, অ্যামি হান্টার, শনা কাভানাঘ, আর্লেন কেলি, গ্যাবি লুইস, লুইস লিটল, সোফি ম্যাকম্যাহন, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, আইমিয়ার রিচার্ডসন, মেরি ওয়ালড্রন।

ওয়েস্ট ইন্ডিজ

হেইলি ম্যাথিউস (অধিনায়ক), শেমেইন ক্যাম্পবেল (সহ-অধিনায়ক), আলিয়াহ্‌ অ্যালেইন, শামিলিয়া কনেল, অ্যাফি ফ্লেচার, শাবিকা গজনবি, চিনেল হেনরি, ট্রিশান হোল্ডার, জাইদা জেমস, জেনাবা জোসেফ, চেডিয়ান নেশন, কারিশ্মা রামহারাক, শাকেরা সেলম্যান, স্ট্যাফানি টেলর, রাশাদা উইলিয়ামস।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩: সম্পূর্ণ সময়সূচী

তারিখ ম্যাচ সময় ও কেন্দ্র
১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা রাত ১০:৩০ (কেপ টাউন)
১১ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড সন্ধ্যা ৬:৩০ (পার্ল)
১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড রাত ১০:৩০ (পার্ল)
১২ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা রাত ১০:৩০ (কেপ টাউন)
১৩ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড সন্ধ্যা ৬:৩০ (পার্ল)
১৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড রাত ১০:৩০ (পার্ল)
১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ রাত ১০:৩০ (গ্‌কেবেরহা)
১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
১৫ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম আয়ারল্যান্ড রাত ১০:৩০ (কেপ টাউন)
১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সন্ধ্যা ৬:৩০ (গ্‌কেবেরহা)
১৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
১৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড রাত ১০:৩০ (কেপ টাউন)
১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ভারত সন্ধ্যা ৬:৩০ (গ্‌কেবেরহা)
১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া রাত ১০:৩০ (গ্‌কেবেরহা)
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা ৬:৩০ (পার্ল)
১৯ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা রাত ১০:৩০ (পার্ল)
২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড বনাম ভারত সন্ধ্যা ৬:৩০ (গ্‌কেবেরহা)
২১ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম পাকিস্তান সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ রাত ১০:৩০ (কেপ টাউন)
২৩ ফেব্রুয়ারি সেমি-ফাইনাল ১ সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
২৪ ফেব্রুয়ারি সেমি-ফাইনাল ২ সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
২৬ ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা ৬:৩০ (কেপ টাউন)
সমস্ত সময় ভারতীয় সময় অনুযায়ী

সম্প্রচারের বিবরণ

ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সব কটি ম্যাচের লাইভ সম্প্রচার হবে। লাইন স্ট্রিমিং হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।

close whatsapp