২০২০ সালের মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনালই অনুপ্রেরণা যোগাচ্ছে হরমনপ্রীত কৌরকে
আপডেট করা - Feb 3, 2023 12:07 pm

এখনও পর্যন্ত তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু এখনও পর্যন্ত একবারো টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৩ সালে ফের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই েই বিশ্বকাপ জয়ের খরা কাটাকে মরিয়া হয়ে রয়েছেন হরমনপ্রীত কৌররা। ২০২০ সালে সেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। সেই মুহূর্তটাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর-কে।
২০২০ সালের মহিলাদেরটি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মেলবোর্ণে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ৮৬ হাজার দর্শকের ভিড় জমেছিল সেবার। আর সেই চিত্রটাই এখন হরমন্রীত কৌরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। র সেটাই কাজে লাগিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্।ের খোঁজে ভারতীয় মহিলা দল। এই মুহর্তে ভাল ফর্মের মদ্যে দিয়েই যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেভাবেই এগিয়ে যেতে চান হরমনপ্রীত কৌররা।
এখনও পর্যন্ত তিনবার মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল
২০০৫ সালে প্রথমবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল। কিন্তু সাফল্য পায়নি তারা। এরপর ২০১৭ ও ২০২০ সালেও ভারতীয় মহিলা ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম সাফল্য পায়নি তারা। ২০২৩ সালে ফের একবার টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেও বিশ্বকাপ জয়ের খরা কাটানোর লক্ষ্যে এখন হরমনপ্রত কৌর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আইসিসির মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের শেষ ম্যাচ ছিল মেলবোর্ণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে। সেখা্নেই ৮৬,১৭৪ জন সমর্থকের উপস্থিতি ছিল। এবারের বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেই চিত্রটাই আমাদের উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। সেই ম্যাচ খেলা হয়েছিল আন্তর্জাতিক নারী দিবসের দিন। বিশ্বমঞ্চে সেদিনের সেই ম্যাচটা আমাদের সকলের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। বিশ্বকাপের সেই ফাইনালেই স্টেডিয়াম জুড়ে ছিল দর্শকদের ভিড়”।
কেয়েকদিন আগেই অনুর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় অনুর্ধ্ব-১৯ মহিলা দল। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন শেফালী বর্মারা। এই ঘটনাও যে ভারতীয় দলকে অনুপ্রানিত করছে তা বলতে কোনওরকম দ্বিধা নেই হরমনপ্রীত কৌরের। এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে ভাল পারফর্ম্যান্সই দেখাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ধারাই এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে অব্যহত বারতীয় মহিলা ক্রিকেট দল।