অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে নাগপুরে রোহিত শর্মাদের জন্য বিশেষ প্রস্তুতি শিবির বিসিসিআইয়ের

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পরই ভারতীয় দল এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকর ট্রফি ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই টেস্ট সিরিজ ভারতীয় দলের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেজন্য ভারতীয় বোর্ডওও রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য প্রস্তুতিতে কোনওরকম কামতি রাখতে নারাজ। নাগপুরে এবার ভারতীয় ক্রিকেটারদের জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা বিসিসিআইয়ের।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেি বিশ্ব টেস্ট  চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের সামনেও সেই সুযোগ রয়েছে। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে স্রিজ হারাতে পারলেইবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছতে পারবে টিম ইন্ডিয়া। আর সেই লক্ষ্যেই পৌঁছতে এখন মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার এক সপ্তাহ আগেই বিশে, প্রস্তুতিতে নেমে পড়তে চলেছে ভারতীয় দল।

আগামী ৯ ফের্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত

শোনাযাচ্ছে তাদের জন্য নাকি বিশেষ প্রস্তুতি শিবির আয়োজন করেছে বিসিসিআই। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই পাঁচটি প্রস্তুতি সেশন রয়েছে রোহিত  শর্মাদের। যারমধ্যে শোনাযাচচে দুটো প্রস্তুতি সেশন নাকি ম্াের স্টেডিয়ামেই সারকবে ভারকতীয় দল। তাও আবার ক্লোজড ডোরই চলবে সেই প্রস্তুতি। ভারতীয় দলের প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে সেজন্যই নাকি এমন বিশেষ ব্যবস্থা করেছে বিসিসিআই।

এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে অবশ্য রোহিত শর্মা থেকে বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে অস্ট্রেলি.ার বিরুদ্দে সিরিজের কথা বিচার করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদামী ২ ফেব্রুয়ারী নাগপুরে ভারতীয় দল পৌঁছবে। এরপরই প্রাক সিরিজ প্রস্তুতি শুরু করে দেবে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বোর্ডও তাদের প্রস্তুতিতে কোনওরকম খামনতি কাতে নারাজ।

একদিন ও টি টোয়েন্টিতে বিরাট কোহলি ফর্মে পিরলেও এখনও পর্যন্ত টেস্টে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তারা।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে তিনি য়ে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। বোর্ডের এই বিশেষ প্রস্তুতি শিবির  শুরু হওয়ার অপেক্ষাতেই এখন রয়েছে সকলে।

close whatsapp