অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ছুটির মেজাজে বিরাট কোহলি
আপডেট করা - Sep 13, 2022 8:51 pm

আগামী ২০ সেপ্টেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। তার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। তার আগে সস্ত্রীক বেশ ছুটির মেজাজেই সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়াতে সেই বার্তাই দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘদিন পর এশিয়াকাপেই ফের রানের মুখ দেখেছেন তিনি।
২০১৯ সালের নভেম্বর মাসে কেরিয়ারের শেষ সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ব্যাটে এসেছিল রানের খরা। দেশের জার্সি থেকে আইপিলের মঞ্চ সব জায়গাতেই রান পেতে ব্যর্থ হচ্ছিলেন বিরাট কোহলি। আর দিন যত এগোচ্ছিল ততই বিরাট কোহলিকে নিয়ে বাড়তে শুরু করেছিল জল্পনাটাও। বাড়ছিল সমালোচনাও। ক্রমশই বিরাট কোহলিকে ক্রপিকেট মহলে নানান মন্তব্য শোনা যাচ্ছিল। ক্রমশ ব্যর্থ হতে হতে যে বিরাট কোহলির ওপরো চাপটা বাড়ছিল তা বলার অপেক্ষা রাখে না।
এশিয়া কাপেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি
এশিয়া কাপ শুরু হওয়ার আগে চাপ প্রসঙ্গে মুখ খুলতেও শোনা গিয়েছিল বিরাট কোহলি। এই এশিয়া কাপের মঞ্চটা যে প্রাক্তন বারত অধিনা.কের সামনে একটা বড় পরীক্ষা ছিল তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় বিশ্রাম কাটিয়ে একেবারে এশিয়া কাপেই নেমেছিলেন বিরাট কোহলি। আর সেই মঞ্চ থেকেই ফের একবার জ্বলে উঠলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল রান। আর সময় যক এগিয়েছে রান্র গতিও তত বেড়েছে। শেষ ম্যাচে বিরাট কোহলিই একাই শেষ করে দিয়েছিলেন আগানিস্তানকে।
দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে কোনও সেঞ্চুরী ছিল না বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে সেই আক্ষেপটাও মিটিয়ে ফেলেছিলেন তিনি। সেইসঙ্গে দীর্ঘ অপেক্ষার ৭১ তম সেঞ্চুরীটাও করে ফেলেছিলেন বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্সের ওপর ভর করেই তো এবারের এশিয়া কাপে ভারত প্রথম দল হিসাবে ২০০ রানের গন্ডী টপকেছিল। আর বিরাট কোহলির এই ফর্ম য়ে সকলকে এখন স্বস্তিতে রাখছে সেটাও বলার অপেক্ষা রাখে না।
এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপ শেষ। এবার ভারতীয় দলের সামনে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেই মঞ্চে নামার আগেই স্ত্রীয়ের সঙ্গে ঝটিকা সফরে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ফের রান পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজেই যে ড্রেস রিহার্সালটা তিনি সেরে নিতে চাইছেন তা বলার অপেক্ষা রাখে না।