সাদা বলের ফর্ম্যাটে মিচেল স্যান্টনারকে সেরা স্পিনার বললেন ড্যারিল মিচেল

Mitchell Santner
Mitchell Santner. (Photo Source: Twitter)

ভারতের কাছে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে নিউ জিল্যান্ড।তবে টি টোয়েন্টি সিরিজে শুরুটা বেশ ভালভাবেই করেছে তারা। প্রথম ম্যাচেই ভারকতকে ২১ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচেই ভারতের দুরন্ত ব্যাটিং করে ম্যাচের সেরার পুরষ্কার জিতে নিয়েছেন ড্যারিল মিচেল। ম্যাচ শেষে সেই ড্যারিল মিচেলের মুখেই স্ট্যান্ড ইন অধিনায়ক মিচেল স্যান্টনারের প্রশংসা। স্পিনার হিসাবে অ্যাডাম জাম্পা, রসিদ খানদের থেকে মিচেল স্যান্টনারকেই এগিয়ে রাখছেন ড্যারিল মিচেল।

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের কার্যবাহী অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল স্যান্টনার। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই ভাল ফর্মে রয়েছেন তিনি। কখনোও ব্যাট হাতে তো কখনও বল হাতে নিজের পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন েই তারকা ক্রিকেটার। তাঁর মতো স্পিনারকে পাওয়াটা যে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের কাছে অন্যতম বড় পাওনা তা বলতে কোনও দ্বিধা নেই নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল।

ভারতের বিরুদ্ধে ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মিচেল স্যান্টনার

ভারতের বিরদ্ধে টি টোয়েন্টি ম্যচে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ড্যারিল মিচেল। সেখানেই বল হাতে ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল স্যান্টনার। তাঁর বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা। শুভমন গিলের বিরুদ্ধে তাঁর বোলিং দেখার পর তো ধারাভাষ্যদের মুখেও ছিল প্রশংসা। চার ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন মিচেল স্যান্টনার। আর সেটা যে নিউ জিল্যান্ডের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে ড্যারিল মিচেল জানিয়েছেন, “এই মুহূর্তে সাদা বলের ফর্ম্যাটে মিচেল স্যান্টনার বিশ্ব ক্রিকেটে সেরা স্পিনার। তিনি প্রতি ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। ভারতের বিরুদ্ধে তাঁর েই স্পেলটা সত্যিই আমাদের জন্য খুব বিশেষ ছিল। কারণ সেটাই মাদের জয়ের দিকে অনেকটা এগিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি এটা করে চলেছেন এবং তাঁর মতো একজন স্পিনারকে পাওয়াটা আমাদের কাছেও একটা বড় পাওনা”।

ভারতের বিরুদ্ধে এদিন ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ড্যারিল মিচেল। যদিও ব্যাট হাতে মিচেল স্যান্টনার অবশ্য বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। কিন্তু তাঁর স্পিনের সামনে ঘরের মাঠে বেকায়দাতেই পড়ে গিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা।  আসন্ন দুটো টেস্ট ম্যাচেই সেই একই ধারা দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp