নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিরাট কোহলির থেকে বড় রানের প্রত্যাশায় ওয়াসিম জাফর
আপডেট করা - Jan 23, 2023 4:15 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরী এসেছিস প্রাক্তন ভারত অধিনায়কের। কিন্তু নিউ জিলিযান্ডের বিরুদ্ধে এনও পর্যন্ত সেই পারপরক্মযান্স দেখা যায়নি বিরাট কোহলির ব্যাটে। পরপর দুই ম্যাচেই ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। মহ্গলবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির ব্যাটে বড় রান দেখার ব্যপারে আশাবাদী প্রাক্তন বারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
গতবছরের শেষ থেকেই ফর্মে ফিরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপের মঞ্চেই কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই ধারা নতুন বছরেও অব্যহত রেখেছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিস্বকাপেও বারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মািকও ছিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টির পর অপেক্ষা ছিল বিরাট কেহলির ব্যাটে একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী আসা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরী এসেছিল বিরাট কোহলির ব্যাটে
বাংলাদেশের বিরুদ্ধেই সেই সেঞ্চিুরী ইনিংস খেলেছিলেন তিনি। নতুন বছরের শুরুটাও করেছিলেন সেঞ্চুরী দিয়েই। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে না পারলেও, তৃতীয় ম্যাচে ফের একবার জ্বলে উঠেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ব্যাট থেকে এসেছিল ১৬৬ রানের ইনিংস। যদিও নিউ জিলিযান্ডের বিরুদ্ধে এখনও প্রযন্ত সেই পারফরম্যান্সের ঝলক দেখা যায়নি বিরাট কোহলির ব্যাটে। কিন্তু ওয়াসিম জাফর বিরাট কোহলিকে নিয়ে আশাবাদী। তাঁর মতে তৃতীয় ম্যাচে বিরাট কোহলির ব্যাটে বড় রান আসতেই পারে।
এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিরাট কোহলির বড় রানের পারফর্ম্যান্স দেখার প্রত্যাশাতেই রয়েছি আমি। এরপরই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া আসছে টেস্ট সিরকিজ খেলার জন্য। তাদের দলের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী, সেইসঙ্গে অস্ট্রেলিয়া শিবিরে রয়েছেন ন্যাথান লিয়নের মতো ক্রিকেটার। সেজন্যই তাঁর মতো ক্রিকেটারের থেকে বড় রান এবং অসাধারণ পারফরম্যান্সের প্রত্যাশাই রয়েছে আমার”।
একদিনের ক্রিকেটে এই মুহূর্তে ৪৬টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের থেকে মাত্র তিনধাপ পিছনে রয়েছেন তিনি। ঘরের মাঠে চলতি সিরিজেই বিরাট কোহলির ব্যাট থেকে সেই সেঞ্চুরীর ঝলক দেখার জন্য মরিয়া হয়েছে রয়েছেন সকলে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ্মযাচে ৮ রান এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। তৃতীয় ম্যাচে ফের বিরাট কোহলির ব্যাটে বড় রানের ঝলক দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।