অর্শদীপ সিংয়ের নো বলের সমস্যা সমাধানের দিকেই নজর দেওয়ার পরামর্শ লক্ষ্মীপতি বালাজীর
আপডেট করা - Jan 28, 2023 1:45 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেই হার ভারতের। যদিও সিরিজ জয়ের সুযোগ এখনও রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এমন পরিস্থিতিতেই ভারতীয় টি টোয়েন্টি দলের অন্যতম প্রধান পেসার অর্সদীপ সিংকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীপতি বালাজি। অর্শদীপ সিংয়ের নো বলের সমস্যা নিয়েি খানিকটা চিন্তিত হয়ে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার পর নিউ জিলযান্ডের বিরুদ্ধেও টি টোেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অর্শদীপ সিংয়ের নো বলের সমস্যা রয়েই গিয়েছে। সেদিকেই এবার বিশে, নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন লক্ষ্মীপতি বালাজী।
শুক্রবার প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন ওভার ভাল পারফরম্যান্স দেখালেও, নিজের শেষ ওভারেই সমস্ত হিসাব বদলে দিয়েছিলেন অর্শদীপ। আর সেই ওভারের শুরুটাও করেছিলেন নো বল দিয়েই। যার মূল্য চোকাতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শুধু নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধেও এই একই চিত্র দেখা গিয়েছিল। সেখানেও এক ম্যাচে সাতটি নো বলের মধ্যে পাঁচটি নো বল একাই করেছিলেন অর্শদীপ সিং। এই বিষয়নিয়ে যেক্রমশই চিন্তা বাডড়ে তা বলার অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ৫১ রান দিয়েছিলেন অর্শদীপ সিং
শুক্রবার নিউ জিলিযান্ডের বিরুদ্ধে প্রথম টি টোেয়েন্টিতে নেমেচিল ভারতীয়দল। সেখানেই শেষ ওভারে ২৭ রান দিয়েছিবেন অর্শদিপ সিং। সেই রানটাই যে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে অর্শদীপ সিংয়ের সেই ওভারের প্রথম বলই চিল নো বল। গুরুত্বপূর্ণ ম্যাচে নো বল যে একটা বড়সড় ফারাক গড়ে দেয় তা বলতে কোনও দ্বিধা নেই লক্ষ্মীপতি বালাজীর। সেই নিয়েি এবার অর্শদীপ সিংয়েক উদ্দেশ্যে বিশেষ পরামর্শ তাঁর।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা এমন একটা জিনিস যার সরাসরি কোনও সমাধানের রাস্তা নেই। এই পরিস্থিতিতে তাঁকে নিজেকেই বুঝতে হবে যে কোন জায়গায় তাঁর পা পড়ছে। একই পরিস্থিতিতে অত্যন্ত চাপের পরিস্থিতিতেও যথেষ্ট ভালভাবেই সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু করেছেন তিনি। কিন্তু যেভাবে তাঁর নো বল ধারাবাহিকভাবে চলছে, তা কিন্তু ভারতীয় দলের জন্য একটা বড়সড় চিন্তার কাারণ হয়ে দাঁড়াতে পারে। বোলিং কোচের সঙ্গে মাঠের বাইরে অনেক বেশী সময় দিতে হবে তাঁকে। আসা করছি আসন্ন ম্যাচগুলোতে তিনি ভাল পারফরম্যান্স দেখাবেন”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে একটা উইকেট নিলেও ৫১ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। তিনিই ভারতীয় দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্শদীপ সিংয়ের নো বলের মূল্য চোকাতে হয়েছিল ভারতীয় দলকে। তা নিয়ে কম সমালোচনাও হয়নি। চোট সারিয়ে ফেরার পরও য়ে অর্শদীপের চিত্রটা খুব একটা বদলেছে তা বলা চলে না।