রবিচন্দ্রন অশ্বিনের চ্যালেঞ্জ নিয়েই সাবধানী ম্যাট রেনেশ

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

আগামী ফেব্রুয়ারী মাসে ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের মাটিতে খেলতে নামছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এই সিরিজে জিতে যেমন ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র জোগার করার লক্ষ্য রয়েছে, তেমনই অস্ট্রেলিয়ার সামনে ভারকের মাটিতে জিতে ইতিহাস তৈরি করার লক্ষ্য। আর সেই সিরিজে নামার আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েঅ খানিকটা চিন্তিত অজি তারকা ম্যাট রেনেশ। অশ্বিন  তাদের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলেই মনে করছেন তিনি।

গতবছরের শেষেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ২-০ জিুতেছিল তারা। সেই সিরিজে রবিচন্দ্রন অশি্হিন যেভারতীয় দলকে কতটা সাহায্য করেছিল তা সকলেই দেখেছেন। ২০২১ সালেই এক নতুন রেকর্ড গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে প্রথম অফস্পিনার হিসাবে বাঁহাতি ব্যাটরদের ২০০টি উইকেট বনেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এই অস্ট্রেলিয়া শিবিরে বাঁহাতি ব্যাটারদের সংখ্যাই বেশী। আর সেটাই খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে অস্ট্রেলিয়া শিবিরের।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরে পাঁচজন বাঁহাতি ব্যাটার রয়েছেন

ঘরের মাঠে শেষ দুটো টেস্ট্ দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরকিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। ভারতের বিরুদ্ধে নামার আগে রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিনই তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন ম্যাট রেনেশ। অস্ট্রেলিয়া শিবিরে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারে, ট্রেভিস হেড, ম্যাট রেনেশ এবং উসমান খোয়াজারা সকলেই বাঁহাতি ব্যাটার। অশ্বিনকে নিয়ে সেজন্যই অজি শিবিরে এখন চিন্তাটা বাড়তে শুরু করেছে।

এই প্রসঙ্গেই এদিন ম্যাট রেনেশ জানিয়েছেন, “রবিচন্দ্রন অশ্বিনের মুখোমুখি হওয়াটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জের। তিনি এমন একজন বোলার যাঁর বোলিংয়ে বহু তারতম্য রয়েছে এবং সেগুলোকে বেশ ভালভাবে কাজেও লাগাতে জানেন অশ্বিন। তাঁর মুখোমুখি হওয়ার সুযোগ হলেও ধীরেধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। আমার মনে হয় যেকোনও বাঁহাতি ব্যাটরদের কাছে রবিচন্দ্রন অশ্বিন সহ  অফ স্পিনাররা স্পিন সহায়ক পিচে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে”।

২০০৪ সালে শেষবার ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃ্ত্বেই সেই সিরিজ জিতেছিল অজিরা। এরপর থেকে অবশ্য ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সাপল্য নেই বললেই চলে। এই মুহর্তে ট্রেভিস হেড, উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নাররা দুরন্ত ফর্মে রয়েছেন।   ভারতের বিরুদ্ধে এই কঠিন চ্যালেঞ্জে তারা সফল হতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp