অস্ট্রেলি্য়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত জসপ্রীত বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: BCCI)

তাঁকে নিয়ে জল্পনা চললেও, অস্ট্রেলিয়া সিরিজের আগে জসপ্রীত বুমরাহকে নিয়ে খুব একটা স্বস্তিতে কিন্তু নেই ভারতীয় শিবির। সবকিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও অনিশ্চিত জসপ্রীত বুমরাহ। এখনও নাকি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাঁকে নিয়ে এই মুহূর্তে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেজন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়ত জসপ্রীত বুমরাহকে ছাড়াই নামতে হতে পারে ভারতীয় দলকে। আর এই খবরটা যে ভারতীয় শিবিরের কাছে খুব একটা স্বস্তির নয় তা বলাই বাহুল্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এবার ভারতের বিরুদ্ধে ভারতের ঘরের মাঠে নামতে চলেছে তারা। এই সিরিজ জিততে পারলেই  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর  রাস্তা পরিষ্কার হয়ে যাবে ভারতীয় দলের। সেখানে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দের অন্যতম প্রদান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পিঠের সমস্যার জেরে সেই জসপ্রীত বুমরাই এখন ভারতীয় দলে অনিস্চিত হয়ে রয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নাকি খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ।

পিঠের সমস্যা নিয়ে এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন জসপ্রীত বুমরাহ

এশিয়া কাপের আগেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই দেখা দিয়েছিল সমস্যা। গোটা এসিয়া কাপে পাওয়া যায়নি ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। যদিও এরপর ভারতীয়দলে ফিরেছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই ফের বারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর খেলা প্রসঙ্গে এবার শুর হয়েছে গুঞ্জন। বোর্ড সূত্রে ইনসাইডস্পোর্টকে জানানো হয়েছে, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরার ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আমরা যেই সিরিজেই খেলিনা কেন, একটা জিনিস স্পষ্ট, তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না আমরা। তাঁর চোট রয়েছে এবং রিহ্যাব একটা দীর্ঘ পন্থা। এই মুহর্তে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং কতদিন তাঁর সেরকে উঠতে লাগবে তা এখনও স্পষ্ট নয়।  আরও একমাস তাঁর সেরে োচার জন্য লাগতেই পারে”।

প্রায় চার মাস ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। মাঝে শ্রীলঙ্কার বিরদ্ধে একদিনের স্কোয়াডে এলেও শেষপর্যন্ত ছিটকেই গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবার সামনে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেই টেস্ট সিরিজেও যে জসপ্রীত বুমরার খেলার সম্ভাবনা প্রায় নেই, তা বলাই যায়।

close whatsapp