প্রথমে ব্যাটিং করে ভারত ৪০০ রান করলেও অবাক হবেন না আকাশ চোপড়া
আপডেট করা - Jan 24, 2023 1:36 pm

সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। ইন্দোরে তৃতীয় ম্যাচ জিততে পরলে ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়বে ভারতীয় দল। সেইসঙ্গে একদিনের ক্রম তালিকায় শীর্ষেও পৌঁছে যাবে ভারত। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলকে নিয়ে বিরাট আশাবাদী আকাশ চোপড়া। বিশেষ করে ভারতের ব্যাটিং লাইনআপের পারফরম্যান্স নিয়েই আত্মবিশ্বাস সুর শোনা গেল তাঁর মুখে। প্রথম ব্যাট করলে এই ভারতীয় দল যদি ৪০০ রান টপকে যায় এদিন তাতে নাকি এতটুকুও অবাক হবেন না আকাশ চোপড়া।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের তারকারা। সেই ম্যাচেই ২০০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেই ম্যাচেই ৩৪৯ রানে পৌঁছেছিল ভারতীয় দল। এমন পারফরম্যান্স দেখার পরই ভারকতীয় দলকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করেছেন আকাশ চোপড়া। তাঁর মতে নিউ জিলিযান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতীয় দল যদি ৪০০ রকানের গন্ডী টপকে যায় তাতে নাকি অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত
এই নিউ জিল্যান্ড দলকে প্রতিপক্ষ হিসাবে খানিকটা দুর্বলই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। সেখানেই যে ভারতীয় দলের ব্যাটাররা নিজেদের ব্যাটিং পরারফরম্যান্স আরও উন্নতি করার চেষ্টা করবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন নেই ভারতীয় ক্রিকেটারের। নিউ জিল্যান্ডের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে ৪০০ রান করতে না পরালেও, দুই ম্যাচেই ৪০০ রানের কাছাকাছি রান করেছিল ভারতীয় দল। তৃতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংই পেয়েছে ভারতীয় দল।
এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “এই ম্যাচ থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি। ইতিমধ্যেই অবশ্য ভারকতীয় দল প্রত্যাশাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। ভারতীয় দল যদি এখানে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায়, তারা যদি ৪০০ রানও করে তবে সেটা আমাকে একটু অবাক করবে না। টি টোয়েন্টি ফর্ম্িযাটের ম্যাচে এই মাঠেই ২০০ থেকে ২২৫ রান হতে দেখা গিয়েছে”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ্মযাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। সেখানেই প্রথম ম্যাচে শুভমন গিলের দ্বিশতরানে ভর করে বিরাট রানে পৌঁছেছিল ভারতীয় দল। আবার দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। ফরক্মে ছিলেন শুভমন গিলও। সেই ম্যােচে ৮ উইকেটে জিতেছিল ভারতীয় দল।