ইন্দোরে শেষ ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হতে পারে রজত পাতিদারের

Rajat Patidar
Rajat Patidar. (Photo Source: twitter/ipl)

রায়পুরে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পরই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য। কবে সেি ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। আগামী ২৪ জানুয়ারী সেই ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই শোনাযাচ্ছে ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক েহতে পারে রজত পাতিদারের। প্রথম দুই ম্যাচে অবশ্য রিজার্ভ বেঞ্চেই ছিলেন তিনি। ইন্দোরে ভারতীয় দলের জার্সিতে দেখা যেতেই পারে তাঁকে।

রবিবারই ইন্দোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। যদিও রবিবার তাদের অনুশীসনে থুটিই চিল। সোমবারই তৃতীয়  একদিনের ্মযাচে নামতে চলেছে দুই দল। প্রথম ম্যাচে অবশ্য উইনিং কম্বিনেশন না ভাঙার পথেই হেঁটেছিলেন  রোহিত শর্মা। কিন্তু সামনে রয়েছে এবার অস্ট্রেলিয়ার বিরুদধে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট ্চযাম্পিয়নসিপের ফাইনালের জন্য চাড়পত্র যোগার করে ফেলবে ভারতীয় দল । সেই লক্ষ্যেই শোনাযাচ্ছে  তৃতীয় ম্যাচে কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের স্কোয়াডে রয়েছেন রজত পাতিদার

নিউ জিল্যান্ডের বিরদ্ধে নামার আগেই ভারতীয় শিবির থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। দলে নেই লোকেশ রাহুলও। সেই জায়গাতেই ভারতীয় স্কোয়াডে সুযোগ হয়েছে রজত পাতিদারের। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। ইন্দোরে তাঁর নিজের শহরেই এবার হতে পারে রজত পাতিদারের ভারতী. দলের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক। ব্যাটার কিংবা কোনও বোলারের পরিবর্তেই খেলানো হতে পারে তাঁকে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য এই প্রসঙ্গে এখনই কোনওরকম ইঙ্গিত দিতে নারাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্সই করতে দেখা গিয়েছে এই রজত পাতিদারকে। মিডল অর্ডারে আক্রমণাত্মক ক্রিকেটই সকলের নজর কেড়েছে বারবার। যদিও এখনও পর্যন্ত ভারতের েহয়ে একদিনের ক্রিকেটের দড়জা খুলতে পারেননি তিনি। কিন্তু কয়েকজন ক্রিকেটারকে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হলে, তাঁর অভিষেক হতেই পারে।

দ্বিতীয় ম্যাচ জয়ের পর আসন্ন টেস্ট সিরিজের জন্য যেসব ক্রিকেটাররা এগিয়ে রয়েছেন তাদেরকে যে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে সেই ইঙ্গিত রোহিত শর্মার থেকেই পাওয়া গিয়েছিল। েতবে ভারতীয় দলের টপ অর্ডারে যে খুব একটা বদলের ইঙ্গিত নেই তা বেশ স্পষ্ট। বোলিয়েংয়েই পরিবর্তন হতে পারে কিছু। সেখানেই  রজত পাতিদার ভারতীয় দলের প্রতম একাদশে ফেরেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp