ভারতের মাটিতে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম নিউজিল্যান্ড স্পিনার হওয়ার রেকর্ড করলেন অ্যাজাজ প্যাটেল
ঋদ্ধিমান সাহাকে আউট করে রেকর্ডের অধিকারী হন তিনি
আপডেট করা - Dec 4, 2021 12:38 pm

মুম্বাই-তে জন্মগ্রহণকারী অ্যাজাজ প্যাটেল ওয়াংখেড়েতে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্রিকেটে তাঁর তৃতীয় এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন এবং ভারতে আয়োজিত টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম নিউজিল্যান্ড স্পিনার হয়ে উঠেছেন।
অ্যাজাজ মুম্বাই টেস্টের প্রথম দিনে শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নেন। শনিবার তাঁর প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহাকে ফেরত পাঠিয়ে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন। পরের বলেই আর অশ্বিনকে আউট করে ভারতের পড়া ছটি উইকেটের ছটিই তাঁর দখলে নেন। উল্লেখ্য, অ্যাজাজ প্যাটেলের তিনটি পাঁচ উইকেটই এশিয়ার মাটিতে এসেছে।
আজকে আমার দিন ছিলঃ অ্যাজাজ প্যাটেল
বন্দর নগরীতে দু’দিনের অমরসুমি বৃষ্টির পরে মুম্বাই পিচ শুকোতে কিছুটা সময় নেয় এবং স্পিনারদের সহায়তা করার মতো অনুকূল হয়ে ওঠে, যাকে দক্ষতার সঙ্গে কাজে লাগান অ্যাজাজ।
“টেস্ট ক্রিকেটের বাস্তবতা হল আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ভাল জায়গায় বল রাখেন, আপনি পুরস্কার পাবেন,” প্যাটেল বলেছেন।
“আজকে আমার দিন ছিল এবং এখানে চার উইকেট নিতে পেরে আমি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে এবং আমি এর জন্য বেশ খুশি। আমার নিজের শহরে ওয়াংখেড়েতে থাকাটা আমার জন্য খুবই বিশেষ,” প্রথম দিনের শেষে অ্যাজাজ বলেছেন।
মুম্বইতে জন্ম, বেড়ে ওঠাও মুম্বইতে। অ্যাজাজের সাত বছর বয়সে তাঁকে নিয়ে তাঁর বাবা-মা নিউজিল্যান্ডের উদ্দেশে পাড়ি না দিলে আজ হয়তো তিনি নিজের ঘরের মাঠেই খেলতেন।
কিউই ফাস্ট বোলারদের বিরল অফ ডে ছিল গতকাল এবং সহ-স্পিনার রচিন রবীন্দ্র ও উইল সমারভিলের থেকে অন্য প্রান্ত থেকে প্যাটেল সামান্য সাহায্য পান। রচিন যিনি দিনের শুরুতে ১০০ শতাংশ ফিট ছিলেন না এবং সেই কারণে চার ওভারের বেশী করতে পারেননি।
এশিয়ায় নিউজিল্যান্ডের বোলারদের এক ইনিংসে নেওয়া সবচেয়ে বেশি ৫ উইকেট:
৮ – ড্যানিয়েল ভেটোরি (২১ টেস্ট)
৫ – স্যার রিচার্ড হ্যাডলি (১৩ টেস্ট)
৩ – টিম সাউদি (১৩ টেস্ট)
৩ – আজাজ প্যাটেল (৭ টেস্ট)*
“বেচারা রাচিন আজ সকালে সামান্য অসুস্থতা নিয়ে নেমে এসেছিল এবং সে সারাদিন তাই ভুগেছে। যদিও সেসবকে তোয়াক্কা না করে সে মাঠে নেমে যে চারিত্রিক দৃঢ়তা প্রদর্শন করে তা সত্যিই অসাধারণ,” প্যাটেল তাঁর ব্যাটিং পার্টনার সম্পর্কে বলেছিলেন। আগের ম্যাচে এই দুজন নিউজিল্যান্ডকে ড্র করতে সাহায্য করেছিল।