স্পিনের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের খেলার সমস্যার কারণ খুঁজলেন ওয়াসিম জাফর
আপডেট করা - Jan 30, 2023 9:30 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রতকম ম্যাচে ২১ রানে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স অসাধারণ হলেও, ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কিন্তু অনেক প্রশ্নই উঠতে শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে নিউ জিলযান্ডের বিরুদ্দে ভারতীয় দলের লক্ষ্য চিল ১০০ রান। সহজ লক্ষ্য হলেও কিউইদের স্পিন আক্রমণের সামনে কিন্তু বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। আর এই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন ওয়াসিম জাফর। ভারতীয় তরুণ ক্রিকেটারদের স্পিনের বিরুদ্ধে সমস্যার বিশ্লেষণই করলেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে এদিন শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেখানে পেসাররা নয় ভারতীয়দলের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিউই শিবিরের স্পিনাররা। শুভমন গিল থেকে রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণরকা সেকলেই স্পিনের বিরুদ্ধে যথেষ্ট সমস্যাতেই পড়েছিলেন। প্রথম ম্যাচেও এই স্পিনের বিরুদ্ধেই আউট গয়েছঠিলেন শুভমন গিল। এই ম্যাচেও মিচেল ব্রেসওয়েলের বলেই সাজঘরে ফিরেছিলেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেই স্পিনারদের বিরুদ্ধে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এদিন একটিও ওভার বাউন্ডারি হাঁকাতে পারেনি টিম ইন্ডিয়ার ব্যাটাররা। শুধুমাত্র তরুণ ক্রিকেটাররা নন, বহুক্ষেত্রে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদেরও দেখা গিয়েছে স্পিন বোলিংয়ের সামনে সমস্যায় পড়তে। এই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। কেন এমন হয়েছে তা নিয়েই আলোচনা করেছেন তিনি। তাঁর মতে ঘরোয়া ক্রিকেট থেকে নেটে পেসারদের বিরুদ্ধে বেশী প্রস্তুতি করার জন্যই নাকি এমনটা হচ্ছে।
এই প্রসঙ্গে ওয়াসিম জাফর জানিয়েছেন, “আমাদের সময়ে বারবারই বলা হত যে আউট অব দ্য স্পেল খেলার জন্য। কিন্তু বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে সেটা একেবারেই সম্ভব নয়। আমার সময়ে অতীতে যেভাবে ভারতীয় ক্রিকেটাররা স্পিনের বিরুদ্ধে খেলতে পারতেন, সেভাবে এখনকার ক্রিকেটাররা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারছেন না। এই জায়গাটা সত্যিই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে সকলেরই প্রধান ফোকাস থাকছে পেস বোলিংয়ের দিকে। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও সেভাবে স্পিন খেলতে পারছেন না ক্রিকেটাররা”।
সম্প্রতি ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। সেখানে বারবারই ভারতীয় ক্রিকেটারদের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এই বছরই ভারতের ঘরের মাঠে রয়েছে একদিমের বিশ্বকাপের আসর। তার আগে এই সমস্যা যে ভারতীয় দলকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না।