রোহিত শর্মার ফর্ম নিয়ে বাড়তি চিন্তার কিছু নেই বলেই মনে করছেন ইরফান পাঠান

Rohit Sharma
Rohit Sharma. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

গতবছর থেকেই রোহিত শর্মার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চলছে নানান আলোচনা। গতবছর ভারতীয় দলের সব ফর্ম্যাটের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক না থাকায় বেশ চিন্তার সুরই শোনা যাচ্ছিল প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে। যদিও নতিুন বছপেপ শুরুতে চিত্রটা বেদলেছে। ভারতীয় দলে প্রত্যাবরক্তনের পরই রোহিত শর্মার ব্যাটে রান এসেছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও শেষ ম্যাচে রান এসেছে রোহিত শর্মার। এবার তাঁর পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটে অএর্ধশতরান দেখার পরই খুশি ইরফান পাঠান। তাঁর মতে রোহিত শর্মার ফর্ম নিয়ে বিশেষ ভাবার কোনও কারণ নেই। বরং সঠিক সময়েই ধীরে ধীরে ফর্মে ফিরছেন ভারতীয় দলের অধিনায়ক। নিউ জিলিযান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় েদলের ক্রিকেটাররা। বিশেষ করে ভারতীয় দলের বোলাররাই শেষ করে দিয়েছিল নিউ জিল্যান্ডকে। এরপর ব্যাট হাতে অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই সফল ছিলেন রোহিত শর্মা। ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। যদিও বাংলাদেশের বিরুদ্ধে  দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার ব্যাটে ঝোড়ো অর্ধশতরান দেখা গিয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটে প্রথম অর্ধশতরানের ইনিংস খেলেন এই তারকা ক্রিকেটার। নিউ জিলযান্ডের বিরুদ্ধে প্রথম ্মযাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আর সেটাই যেন স্বস্তি দিচ্ছে ইরফান পাঠানকে।

এই প্রসঙ্গে তিনি জানিেয়েছেন, “আমি বারবারই এই একই কথা বলে  চলেছি যে রোহিত শর্মার ফর্ম নিয়ে আর বিশেষ ভাবার কোনও প্রয়োজন নেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করার ক্ষেত্রে এটাই ছিল রোহিত শর্মার প্রথম অর্ধশতরান এবং সেটা একেবারেই সঠিক সময় এসেছে। তিনি এদিন একটাই বুল করেছিলেন যখন বল তাঁর প্যাডে লেগেছিল। তারা এলবিডব্লুর আপিল করলেও শেষপর্যন্ত আর ডিআরএস  না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। এটুকু বাদ দিলে তাঁকে সম্পূর্ণ কন্ট্রোলই মনে হচ্ছিল। তাঁর শট গুলোও ছিল অসাধারণ”।

রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যেই  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আগামী ২৪ জানুয়ারী শেষ ম্যাচে নামবে ভারত। এই বছরই ভারতের ঘরের নমাঠে রয়েছে বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতি মঞ্চ এই সিরিজগুলো। তার আগে রোহিত শর্মার এই রানে ফেরাটাই স্বস্তি যোগাচ্ছে ইরফান পাঠানকে।

close whatsapp