“তাদের নিয়ে আমাদের মধ্যে কোন আলোচনা হচ্ছে না” – রাহানে ও পূজারার ফর্ম প্রসঙ্গে বোলিং কোচ পারস মামব্রে

ফর্মে ফেরা থেকে অভিজ্ঞ ব্যাটাররা এক ইনিংস দূরে, মত মামব্রের

Cheteshwar Pujara and Ajinkya Rahane
Cheteshwar Pujara and Ajinkya Rahane. (Photo by Gareth Copley/Getty Images)

অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার ফর্ম ইদানীং টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগজনক। তবে ভারতের বোলিং কোচ পারস মামব্রে বুধবার, ১লা ডিসেম্বর জানিয়েছেন যে দলের অন্দরে খেলোয়াড়দের ফর্ম নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। 

দলে রাহানে এবং পূজারার জায়গা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক দিন ধরেই তাদের ফর্মের তলানিতে। তার উপর শ্রেয়াস আইয়ার টেস্ট অভিষেকেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এবং দ্বিতীয় ইনিংসে একটি হাফ সেঞ্চুরি করায় এখন তাঁকে দল থেকে বাদ দেওয়া খুবই কঠিন। বিরাট কোহলি মুম্বই টেস্টে নিশ্চিতভাবে ফিরছেন। ফলে  বর্ষীয়ান ব্যাটার রাহানে বা পূজারার মধ্যে কোন একজনের বাদ পড়ার সম্ভাবনা প্রবল।  

তাদের থেকে কী প্রত্যাশিত তা বোঝার জন্য তারা পর্যাপ্ত ক্রিকেট খেলেছে, বলেছেন পারস মামব্রে  

যদিও মামব্রে বলেছেন যে দুই খেলোয়াড়ের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তাকে কাজে লাগিয়ে ছন্দে ফেরার জন্য মাত্র এক ইনিংস দরকার। তিনি আরও যোগ করেছেন যে দলে তাদের ফর্ম নিয়ে কোনও আলোচনা নেই কারণ দল তাদের ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী।  

“আমরা জানি তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এবং তারা যথেষ্ট ক্রিকেট খেলেছে… আমরা দল হিসেবেও জানি যে তারা ফর্মে ফেরা থেকে এক ইনিংস দূরে। একটি দল হিসাবে আমরা সবাই তাদের সমর্থন করছি, তারা জানে যে তারা দলের কাছে তাদের অভিজ্ঞতার জন্য কতটা মূল্যবান।  

“তারা ভাল করবে। সত্যিই তাদের নিয়ে আমাদের মধ্যে কোন আলোচনা হচ্ছে না। তাদের থেকে কী প্রত্যাশিত তা বোঝার জন্য তারা পর্যাপ্ত ক্রিকেট খেলেছে,” সংবাদ সম্মেলনে মামব্রে বলেছেন।  

এর আগে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও রাহানেকে সমর্থন করেছিলেন। তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন যে মুম্বইয়ের এই ব্যাটার ভালো খেলোয়াড় এবং পরিস্থিতি বদলে দেওয়ার জন্য এক ম্যাচই যথেষ্ট।  

“চিন্তার কিছু নেই। অবশ্যই, আজিঙ্কার থেকে আরও বেশী রান প্রত্যাশিত, সে আরও রান করতে চায়। সে একজন ভালো মানের খেলোয়াড় এবং সে অতীতে ভারতের হয়ে ভালো করেছে। সে এমন একজন যার গুণমান এবং অভিজ্ঞতা রয়েছে এবং এটি একটি ম্যাচের ব্যাপার যেখান থেকে সে পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারবে এবং সেটা সেও জানে, আমরাও জানি,” কানপুর টেস্টের পর দ্রাবিড় বলেছিলেন।

close whatsapp