বর্ডার-গাভাসকর সিরিজের কথা ভেবে তৃতীয় ম্যাচে মহম্মদ সামি বা সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে

Rohit Sharma and Mohammed Siraj
Rohit Sharma and Mohammed Siraj. (Image Source: BCCI)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে। ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচে নামবে ভারতীয় দল। েতবে সিরিজ জয়ের পর থেকেই ভারতীয় দলের নজর এখন থেকেই বর্ডার গাভাসকর সিরিজের। আগামী ফেব্রয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেজন্যই  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের বোলিং লাইনআপে খানিকটা বদলেরই ইঙ্গিত রোহিত শর্মার। মহম্মদ সামি কিংবা মহ্মমদ সিরাজের মধ্যে কাওকে বিশ্রাম দেওয়ারই ইঙ্গিত দিলেন রোহিত শর্মা।

নিউ জিল্যান্ডের বিরুদ্দে রায়পুরের দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ভারতীয় দলের বোলারররা। নিউ জিল্যান্ডের মতো দলকে মাত্র ১০৮ রানে শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ।  আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও যে এই দুই ক্রিকেটার ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ভাবনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরে।

একটানা ম্যাচ খেলে চলেছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ

বর্ডার গাভাসকর ট্রফি যে ভারতীয় দলের সামনে অন্যতম কঠিন একটা চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই তৈরিও হচ্ছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাইনালে পৌঁছনোর জন্য অস্ট্রেলিয়াকে হারাতেই হবে ভারতীয় দলকে। এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে একটানা ম্যাচ খেলে চলেছেন মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সিরিজের কথা ভেবে তৃতীয় ম্যাচে এই দুই ক্রিকেটারের মধ্যে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হতেই পারে।

এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিেয়েছেন, “শেষ পাঁচ ম্যাচে বোলাররা সত্যিই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাদের কাছে যখন যা চাওয়া হয়েছে সেটাই করে দেখাতে পেরেছেন আমাদের বোলাররা। এমন সিম মুভমেন্ট ভারতের পিচে খুব একটা দেখা যায়না। সেটা ভারতের বাইরেই দেখতে পাওয়া যায়। তাদের অসাধারণ দক্ষতা রয়েছে। সেইসঙ্গে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের পারফর্ম্যান্সকে আরও উন্নত করে চলেছেন। মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ দীর্ঘ স্পেলে বোলিং করেই চলেছেন একটানা। সামনেই য়ে টেস্ট রয়েছে সেটাই তাদের মনে করাচ্ছি আমি এবং তাদের খেয়াল রাখাটাই  এখন অন্যতম দায়িত্ব”।

এই মুহূর্তে চোটের জন্য দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তবে অনসিএ-তে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। কবে বর্ডার গাভাসকর ট্রফির পগ্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনমও পর্যন্ত নিশ্চিত নয় কেউ। অন্যদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজেও দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদে প্রথম ম্যাচেই তার উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

close whatsapp