শার্দূল ঠাকুরের পরিবর্তে উমরান মালিককে খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়ার
আপডেট করা - Jan 21, 2023 1:27 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেই সিরিজে যাত্রা শুরু করেছে ভারত। শুভমন গিলের দ্বিশতরানে ভর করেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রানে পৌঁছেছিল ভারতীয় দল। কিন্তু সেই ম্যাচ জিততেও কিন্তু বেশ কষ্ট করতে হয়েছে ভারতীয় দলকে। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রেই বেশ সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। শার্দূল ঠাকুরের পরিবর্তে এই ম্যাচে উনরান মালিককেই খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।
প্রথম ম্যাচে জিততে পারলেও, বল হাতে ভারতীয় দল কিন্তু খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। ১৩১ রানের মধ্যে ৬ উইকতেট তুলে ফেলতে পারলেও মাঝপথ থেকেই খেলার মোর ঘুরিয়ে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার। সেখানেই বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শার্দূল ঠাকুর। মাইকেল ব্রেসওয়েলের বিরুদ্ধে তাঁর অতিরিক্ত রান দেওয়ায় রোহিত শর্মার চোখে মুখেও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। শার্দূল ঠাকুরকে নিয়ে সেই ম্যাচ চলাকালীনই সমালোচনাও শুরু হয়েছিল।
প্রথম ম্যাচে শার্দূল ঠাকুর শেষের দিকে অতিরিক্ত রান দিয়েছিলেন
শনিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে ভারতীয় দল। সেই ম্যাচেই উমরান মালিককে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। গতম্যাচে শার্দূল ঠাকুর সেভাবে বোলিং করতে পারেননি। এছাড়া রায়পুরের পিচএও গ্রীনটপ হয়েছে। সেখানে উমরান মালিক যে বাড়তি সুবধা পাবে তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসহ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “যদি আমরা ভারতীয় দলের বোলসিং লাইনআপ নিয়ে আলোচনা করি তবে সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরের ওপর ফোকাস বেশী থাকবে। যদিও কুলদীপ যাদব কিন্তু ভাল বোলিংই করেছিলেন সেই ম্যাচে। শেষ ম্যাচে শার্দূল ঠাকুরকেও খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি শেষের দিকে ভাল বোলিং করেছিলেন ঠিকই। আবার দুটো উইকেটও পেয়েছিলেন। তবে আমার মতে এই ম্যাচে উমরান মালিককেই খেলানো উচিত্”।
ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটের অভিষেকে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন উমরান মালিক। রায়পুরের গ্রীনটপ পিচে তাঁকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার। তবে ভারতীয় দল একজন বাড়তি ব্যাটার খেলানোর জন্যই যে শার্দূল ঠাকুরকে খেলানোর পথে হেঁটেছে তা বলার অপেক্ষা রাখে না। আকাশ চোপড়ার মতে আট নম্বর পজিশনেই ব্যাটিংয়ের জন্য শার্দূল ঠাকুরকে থেলানোর সিদ্ধান্ত ভারতীয় দল নিচ্ছে বলেই মনে করছেন আকাশ চোপড়া।