ঈশান কিষাণ কীভাবে তাঁর প্রিম্যাচ রুটিন ভেস্তে দেন সেই কথাই ফাঁস করলেন শুভমন গিল

Shubman Gill
Shubman Gill. ( Image Source: disney + hotstar )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। একদিনের ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরীর মঞ্চেই দ্বিশতরানের ইনিংস খেলে এলিট তালিকায় নাম তুলেছেন শুভমন গিল। এরপর থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। সেই ম্যাচ শেষেই ঈশান কিষাণের সঙ্গে খুনশুটিতে শুভমন গিল।  ভারতীয় দলের ড্রেসিংরুমে সবসময় একসঙ্গেই থাকে তারা। টিম হোটেলে একই রুমে থাকেন দুই তরুণ ক্রিকেটার। সেখানেই ঈশান কীভাবে তাঁরক ম্যাচের আগেরদিনের রুটিন ভেস্তে দেয় সেটাই এবার প্রকাশ্যে আনলেন শুভমন গিল।

ম্যাচ শেষে একসঙ্গে ভারতীয় দলের তিন দ্বিশতরানের মালিককে সাক্ষাতকারে দেখা যায়। সেখানেই ঈশান কিষাণের সঙ্গে শুরু হয় রসিকতা। এই সাক্ষাতকার চলার সময়ই শুভমন গিলকে তাঁর প্রিম্যাচ রুটিন সম্বন্ধে জানতে চান রোহিত শর্মা। তখনই সমস্তকিছু ফাঁস করে দেন শুভমন গিল। ম্যাচের আগের দিন ঈশান িকষাণ নাকি ঘুমোতে পর্য়ন্ত দেননা তাঁকে।  সিনেমা দেখার আওয়াজেই বারবার ঘুম ভেঙে যায় শুভমনের। ঈশানকে বললেও নাকি কথা শুনতে চাননা তিনি।

কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন শুভমন গিল

সাক্ষাতকারের মাঝে এই নিয়েই চলতে থাকে তাদের ঠাট্টা, ইয়ার্কির এবং আড্ডা। আর সেই ভিডিও দেখার পরই আপ্লুত সকলে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও শুভমন গিলের দক্ষ হাতেই ভারতের জয়ের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। কেরিয়ারের ১৯ তম একদিনের ম্যাচেই  দ্বিশতরান করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবেই এই রেকর্ড গেড়েছেন ঈশান কিষাণ। একইসঙ্গে গড়েছেন আরও বেশ কিছু নতুন রেকর্ডও। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে শুভমন গিলকে নিয়েই চলছে জোর আলোচনা।

সেই সাক্ষাতকারের সময়ই দুই তারকা ক্রিকেটারের কখোপকথন। সেখানেই শুভমন গিল বলেন, তিনি রাতে সর্বোচ্চ আওয়াজে সিনেমা দেখেন এবং সেজন্যই ঘুমোতে পারি না আমি্। সেজন্য তাঁকে ভর্ত্সনাও করি আমি, কিন্তু কোনও কথাই শোনেন না তিনি। আমার সমস্ত প্রিম্যাচ রুটিন ভেস্তে দেন তিনিই।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানমের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই তারকা ক্রিকেটার শুভমন গিল। সময় যত এগিয়েছে এদিন ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন শুভমন গিল। তাঁর ২০৮ রানের ইনিংসটি সাজানো রয়েছে ১২টি বাউন্ডারি  এবং ৯টি ওভার বাউন্ডারি দিয়ে। দ্বিতীয় ম্যাচেও শুভমন গিল েই পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp