নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসে নতুন মাইলস্টোন শুভমন গিলের
আপডেট করা - Jan 18, 2023 5:54 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরী পেলেও একটা আফসোস থেকেই গিয়েছিল শুভমন গিলের। সেঞ্চুরী ইনিংস খেললেও, সেই রানকে আরও বড় রানেং বদলাে পারেননি তিনি। সেই আক্ষেপটাই বোধহয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মিটিয়ে নিলেন তিনি। ব্যাট হাতে এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে রানেরক ঝড় তুললেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের ইনিংস খেললন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করলেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য একটি নয়, একাধিক রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটাররা এদিন ব্যর্থ হলেও, শুভমন গিলের হাত ধরেই বিরাট রানে পৌঁছয় ভারতীয় দল। সেখানেই ২০৮ রানের বিধ্বংসী ইনিংস শুভমন গিলের। এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটের মঞ্চে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান পেলেন শুভমন গিল। মাত্র ২৩ বছর বয়সেই এই রেকর্ড গড়লেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সর্বোচ্চ রানের মালিক শুভমন গিল
জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষম্যাচে সেঞ্চুরী করেছিলেন তিনি। সেই ধারাই অব্যহত নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন তিনি। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীর মঞ্চেই প্রথম দ্বিশতরানের ইনিংস খেললেন শুভমন গিল। মাত্র ১৯টি ম্যাচ খেলেই এই নতুন মাইলস্টোন গড়ে ফেললেন তিনি। তাঁর আে ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটের মঞ্চে দ্বিশতরান রয়েছেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেওয়াগ এবং ঈশান কিষাণদের। এবার সেই এলিট তালিকা নাম তুলে ফেললেন তিনিও।
He roared during his U19 days, he continues to roar at the highest level! 🦁
Shubhman Gill! 🔥❤️#PunjabKings #ShubmanGill #INDvNZ pic.twitter.com/PQ3zK1QD0r
— Punjab Kings (@PunjabKingsIPL) January 18, 2023
Fastest Indian batter to reach 1⃣0⃣0⃣0⃣ runs in ODIs 🔥
Shubhman Gill reached this milestone in just 1⃣9⃣ innings 🔝#INDvNZ #TeamIndia pic.twitter.com/3waunw4DQC
— SunRisers Hyderabad (@SunRisers) January 18, 2023
Just 23 and already a double ton!
Shubhman Gill's double century proves his prowess on the field & his dedication to excel. I congratulate @ShubmanGill on scoring 200 & wish him all the best for his future.#shubhmangill pic.twitter.com/Svb3X2fEfR
— Manjinder Singh Sirsa (@mssirsa) January 18, 2023
Picking up good habits at a very early stage in his one day career, Shubhman Gill. So easy on the eye, so high on promise and calibre … Treat to watch @ShubmanGill #INDvsNZ
— Jatin Sapru (@jatinsapru) January 18, 2023
𝟔.𝟔.𝟔.
𝐃𝐎𝐔𝐁𝐋𝐄 𝐂𝐄𝐍𝐓𝐔𝐑𝐘 😱🤩😱
Take a bow, @ShubmanGill 💯💯#INDvNZ pic.twitter.com/wwvQslGTxb
— BCCI (@BCCI) January 18, 2023
Double hundred for Shubman Gill from 145 balls, What a talent, at the age 23, he is breaking the records. pic.twitter.com/eQ4iobTeL0
— Johns. (@CricCrazyJohns) January 18, 2023
Double hundred by #ShubmanGill in 145 ball’s
– he is breaking the records at the age of 23.
– becomes the 5th Indian to smash a double century. pic.twitter.com/7m0iDnVbQC— Shubhankar Mishra (@shubhankrmishra) January 18, 2023
DIL DIL SHUBMAN GILL! 🙌🏽 #INDvNZ pic.twitter.com/mynjenlarW
— Wasim Jaffer (@WasimJaffer14) January 18, 2023
Double hundred by Shubman Gill in 145 balls – becomes the 5th Indian to smash a double century.
A knock to remember for ages! pic.twitter.com/gi09ISfsm1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 18, 2023
Saara Zamana, Shubhman Gill ka Deewana.#INDvsSL pic.twitter.com/LkWT44xRPO
— Himanshu Pareek (@Sports_Himanshu) January 18, 2023
Back to back 💯 for Shubhman Gill. He is sealing the opening slot with his consistency #INDvsNZ
— Irfan Pathan (@IrfanPathan) January 18, 2023
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিেন শুভমন গিল। যদিও রোহিত শর্মা এবং বিরাট কোহলি এদিন বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। সেই থেকেই দলের রান একে এগিয়ে নিয়ে য়াওয়ার কাজটা শুরু করেন তিনি। তাঁর হাত ধরেই এগোতে থাকে ভারতীয় দলও। কখনও হার্দিক পান্ডিয়া তো কখনও সূর্যকুমার যাদবরা সঙ্গ দিয়েছেন তাঁকে। কিন্তু শুভমন গিলকে আটকানোর ক্ষমতা কোনও কিউই বোলারের মধ্যেই ছিল না। সেখানেই ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল।
পরপর তিন বলে তিনটি ছয় হাঁকিয়েই কেরিয়ারের প্রথম দ্বিশতরানের ইনিংস খেলেন শুভমন গিল। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ১৯টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারি। এদিনই কেরিয়ারের ১০০০ রানও সম্পূর্ণ করেছেন শুভমন গিল।