নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে

Virat Kohli
Virat Kohli. ( Image Source: twitter )

নতুন বছরের শুরু থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচ থেকেই অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে দুটো সেঞ্চুরী করে নতুন রেকর্ডের মালিক হয়েছেন তিনি। বুধবার থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে শীর্ষস্থানে রয়েছে নিউ জিল্যান্ড। সেই সিরিজেও বিরকাট কোহলির সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝলক।  সেইসঙ্গেই একেরপ পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মালিকও হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ২১টি সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। সুধু তাই নয় একদিনমের ক্রিকেটে  সচিন তেন্ডুলকরের সর্বচ্চ সেঞ্চুরীর রেকর্ড ভাঙার থেকেও আর মাত্র ৪টি সেঞ্চুরী দূরে রয়েছেন বিরাট। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রিকি পন্টিং ও বীরেন্দ্র সেওয়াগার রেকর্ড ভাঙার সামনে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক রিকি পন্টিং এবহং বীরেন্দ্র সেওয়াগ। দুই তারকা ক্রিকেটারই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৬টি করে সেঞ্চুরী পেয়েছেন। সেখানেই বিরাট কোহলি তাদের থেকে ঠিক একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন। সচিন তেন্ডুলকর, সনত্ জয়সূর্যদের সঙ্গে এক তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই অবশ্য সকলকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরী

রিকি পন্টিং – ৬ (৫১ ম্যাচ)
বীরেন্দ্র সেওয়াগ – ৬ (২৩ ম্যাচ)
সনত জয়সূর্য – ৫ (৪৭ ম্যাচ)
বিরাট কোহলি – ৫ (২৬ ম্যাচ)
সচিন তেন্ডুলকর – ৫ (৪২ ম্যাচ)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিসেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে চলা দীর্ঘ সমালোচনার জবাবই এবার বাইশগজ থেকে দিচ্ছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বোচ্চ রানের মালিক তিনি। ২৮৩ রান করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে সিরিজের সেরার পুরষ্কারও জিতে নিয়েছেন তিনি। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। তাঁর হাত ধরেই যে সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট কোহলি তা করতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp