সূর্যকুমার যাদবকে একদিনের ক্রিকেটে খেলানো উচিত্, মনে করছেন দীনেশ চন্ডীমল

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Hannah Peters/Getty Images)

টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স দেখালেও নতুন বছরে এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটে নামার সুয়োগ হয়নি সূর্যকুমার যাদবের। এই মুহূর্তে শ্রীলঙ্কার বি্রুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ খেলছে ভারতীয় দল। দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও সেখানে সূর্যকুমার যাদবকে খেলানো হয়নি। সেই সিদ্ধান্ত দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। এবার মুখ খুললেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চন্ডীমল। তাঁর মতে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদবকে খেলানো উচিত্। তাঁর যেকোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতার জন্যই এমন মন্তব্য করেছেন তিনি।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। গতবছর ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক সূর্যকুমার যাদব। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে সাফল্য এসেছিল টিম ইন্ডিয়ার। টি টোয়েন্টি বিশ্বকাপেও দুরন্ত পারপরম্যান্স দেখিয়্ছিলেন তিনি। নতুন বছরেও সেই ধারা ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ঘরের মাটে শ্রীলঙ্কার বিরুদ্ধেও অসাধারণ পারপরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০-তেই সেঞ্চুরী করেছিলেন সূর্যকুমার যাদব

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে সূর্যের দাপটের সামনেই মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা।   সিরিজ নির্ণায়ক ম্যাচে সূর্যকুমার যাদবের বিধ্বংসী সেঞ্চুরীতেই ভারতীয় দলের জয় নিশ্চিত হয়েছিল। টি টোেয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটার হিসাবে দতৃতীয় সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। কিন্তু এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম একাদশে রাখা হয়নি তাঁকে। সেই সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতেও পিছপা হননি। এবার সূর্যকুমার যাদবরে ভারতের একদিনের ক্রিকেটে খেলানোর কথা দীনেশ চন্ডীমলের মুখেও।

এই প্রসঙ্গে দীনেশ চন্ডীমল জানিয়েছেন, “অন্যান্য সমস্ত ব্যাটারদের থেকে তিনি আলাদা। এমন একজন ক্রিকেটারকে মিডল অর্ডারে অবশ্যই ব্যবহার করা উচিত্। ৩০ থেকে ৫০ রান করেও তিনি যেকোনও মুহূর্তে ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যে গতিতে তিনি রান করেন, তাতে প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা হতাশ হতে বাধ্য। সেজন্যই আমি মনে করি যে তাঁর একদিনের ক্রিকেটেও খেলা উচিত্। এই ভারতীয় দল দেখেই বোঝা যায় যে তাদের রিজার্ভ বেঞ্চও কতটা শক্তিশালী। আমি এখনও মনে করি যে ভারতীয় দলের মিডল অর্ডারে সূর্যকুমার যাদবকে খেলানো উচিত্”।

এই বছরেই ভারতের ঘরের মাঠে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সূর্যকুমার যেমন পারফরম্যান্স করছেন তাতে তাঁকে যে সেই দলে খেলা নিয়েও ভাবা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই তৃতীয় ম্যাচেই তাঁকে খেলানো হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp