হতাশ রশিদ খান, বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নিতে পারেন তিনিও
আপডেট করা - Jan 12, 2023 7:59 pm

আফগানিস্তানের বিরুদ্ধে হঠাত্ই একদিনের সিরিজ তেকে নাম তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানে তালিবান সরকারের মহিলাদের শিক্ষা এবং চাকরির ওরপরক নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আর তাতেই হতবাক হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। নভিন উল হকের পরএবার বিগব্যাশ লিগ থেকে নাম তুলে নেওয়ার হুমকি রশিদ খানের। ক্রিকেট খেলাটাই একমাত্র স্বস্তির জায়গা তাদের। সেই সিরিজ থেকে অস্ট্রেলিয়া হঠাত্ই সরে যাওয়ায় হতাশার বহিঃপ্রকাশ রশিদ খানের। বিবিএল থেকে নাম তুলে নিতে পরেন তিনিও।
আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নমামার কথা ছিল আফগানিস্তানের। সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেই সেই ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু বৃহস্পতিবারই সেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর থেকেই প্রতিবাদে ফেটে পড়েছেন আফগানিস্তনের ক্রিকেটাররা। ব্যতিক্রম নন রশিদ খানও। এই মুহূর্তে বিগব্যাশ লিগে অ্যাডিলেডের হয়ে খেলছেন তিনি। প্রতিযোগিতার মাঝপথ থেকেই নাম তুলে নেওয়ার পথে হাঁটতে পারেন এই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশ আফগান তারকা রশিদ খান
গতবছরই আফগানিস্তনের দখল নিয়েছে তালিবান। এই মুহূর্তে গোটা দেশজুড়ে চলছে তালিবান শাসন। তালিবান সরকারের নানান নতুন নিয়মে জেরবার সেখানকার নাগরিকদের জীবন। ইতিমধ্যেই আফগানিস্তানে মহনিলাদের পড়াশোনা এবং চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। আর তাতেই ক্ষুব্ধ অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে নাম তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। মহিলাদের শিক্ষা ও চাকরির ওপর নিষেধাজ্ঞার জেরেই গত মার্চ মাসে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রশিদ খান জানিয়েছেন, “আগামী মার্চ মাসে আমাদের বিরুদ্ধে সিরিজ থেকে অস্ট্রেলিয়ার নাম তুলে নেওয়ার ঘটনায় আমি হতাশ। আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি গর্ব অনুভব করি এবং বিশ্ব মঞ্চে আমরা অনেক এগিয়েছি। যদি আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটা অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলে, তবে বিবিএলে খেলে আমিও কারোর জন্য অস্বস্তির কারণ হতে চাই না। এই প্রতিযোগিতায় নিজের ভবিষ্যত্ নিয়ে এখন ভাবতেই হবে আমায়”।
এই একদিনের সিরিজ আইসিসির ওডাই আই লিগের সূচীরই অংশ। অস্ট্রেলিয়া নাম তুলে নেওয়ার ফলে যে এই সিরিজের ৩০ পয়েন্ট আফগানিস্তান ইতিমধ্যেই পেয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একদিনের সিরিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না রশিদ খান। শুধু তিনিই নন। আফগানিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও নাম তুলে নিতে পারেন বিগব্যাশ লিগ থেকে।