লোকেশ রাহুলের ধারাবাহিকতার অভাবটাই ভারতের চিন্তার কারণ, মত মহম্মদ আজহারউদ্দিনের

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter)

বিশ্বকাপের সময় ক্রমশই এগিয়ে আসছে। আর ততই লোকেশ রাহুলের ফর্ম নিয়ে চিন্তা বেড়েই চলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি। একদিনের সিরিজেই ফিরেছেন লোকেশ রাহুল। কিন্তু একেবারেই ফর্মে নেই েই তারকা ক্রিকেটার। আর সেটা যে ভারতীয় দলের কাছে অস্বস্তি ক্রমশই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন বারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে লোকেশ রাহুলের ধারাবাহিকতার অভাবই ভারতীয় দলের কাছে প্রধান চিন্তার বিষয়।

গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। সেই মঞ্চে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ৬০০ রানের গন্ডী টপকেছিলেন লোকেশ রাহুল। শুধু তাই নয় শেষবারের াইপিএলে লোকেশ রাহুলের ব্যাটে এসেছিল জোড়া সেঞ্চুরী। কিমন্তু এরপরই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে যান তিনি। প্রায় আড়াই মাস মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের আগেই ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী।

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৯ রানেই আফট হয়েছিলেন লোকেশ রাহুল

এশিয়া কাপে ব্যর্থতার পর টি টোয়েন্টি বিশ্বকাপেও লোকেশ রাহুলকে বিধ্বংসী পারফরম্যান্স করতে দেখা যায়নি। একটি ম্যাচে অর্ধশতরান করলেও, বাকি ম্যাচগুলোতে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন তিনি। একই চিত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও। প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান পেলেও, বাকি দুই ম্যাচে ব্যর্থ হয়েই মাঠ ছা়তে হয়েছিল লোকেশ রাহুলকে। আর বিশ্বকাপের আগে যে এই বিষয়টাই ভারতীয় দলকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুলের ধারাবাহিকতার অভাবটাই এই মুহূর্তে সবেচেয়ে চিন্তার বলে মনে করছেন মহম্মদ আজহারউদ্দিন।

এই প্রসঙ্গে এক সংবাদ সংস্থাকে মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, “লোকেশ রাহুলের ক্ষেত্রে আমার মনে হয় ধারাবাহিকতাটাই প্রধান সমস্যার জায়গা এখন। তবে সেখানে কোচেরা রয়েছেন। তারাই লোকেশ রাহুলের সেই জায়গাগুলো শুধরে দিতে পারবে বলে মনে করছি আমি। আমার মতে লোকেশ রাহুল একজন অসাধারণ ক্রিকেটার। কিন্তু তাঁর ধারাবাহিকতার অভাবটাই একটা সমস্যা”।

মঙ্গলবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। রোহিত শর্মা, শুভমন গিলদের অর্ধশতরানের ইনিংস এবং বিরাট কোহলি সেঞ্চুরী পেলেও, মাত্র ৩৯ রানেই থামতে হয়েছিল লোকেশ রাহুলকে। বিশ্বকাপের মঞ্চে লোকেশ রাহুল যে ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য তা বলার অপেক্ষা রাখে না। সেখানে তাঁর ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন অনেকে।

close whatsapp