বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরী, শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে একদিনের সিরিজে যাত্রা শুরু ভারতের

India Beat Srilanka
India Beat Srilanka. ( Image Source: twitter/bcci )

ওপেনিং জুটির ১৪৩ রানের পার্টনারশিপ ও বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরীতেই ভারতের জয়ের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কা লড়াই করার চেষ্টা চালালেও, ভারতের বিরাট রান টপকানোর জন্য তা এদিন যথেষ্ট ছিল না। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় ভারতীয় দলের। শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারিয়ে একদিনের সিরিজে যাত্রা শুরু কর ল টিম ইন্ডিয়া। আর কেরিয়ারের ৭৩ সেঞ্চুরী করে ম্যাচের নায়ক যে এদিন বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার হয়ে এদিন লড়াইটা একমাত্র করতে পেরেছিলেন দাসুন শনাকাই। বাকি কোনও ব্যাটারই এদিন ভারতীয়বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়তে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করলে ৩৫০ রানের লক্ষ্যই ছিল ভারতীয় দলের। আর সেই কাজটাই নিখুথভাবে করতে পেরেছেন রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিরা। ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা করে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই ভারতকে রানের পাহাড়ে পৌঁছনোর কাজটা করেছিলেন বিরাট কোহলি। বছরের প্রথমেই দেশের জার্সিতে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি।

সেঞ্চুরী করে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি

টস জিতে এদিন ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চায়নি ভারতীয় দলও। শুভমন গিলকে নিয়ে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। আর প্রথম থেকেই দুই ক্রিকেটার ছিলেন আক্রমণাত্মক মেজাজে। এদিন মাত্র ১৭ রানের রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। ৮৩রানেই থেমেছিলেন তিনি। শুভমন গিল ফিরেছিলেন ৭০ রানে। ভারতের বড় রানের ভিতটা মজবুত হয়ে গিয়েছিল সেই সময়ই।

এরপরই ভারতীয় দলের রান এগোনের কাজটা নিজের কাঁধে তুলে নেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেি ব় রানের পথে এগোনো শুরু টিম ইন্ডি্য়ার। সময় যত এগিয়েছে এদিন বিরাট কোহলি ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ৮০ বলে কেরিয়ারের ৭৩ তম সেঞ্চুরী এদিন করেছিলেন বিরাট কোহলি। এদিন ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের রাস্তাটা তখনই কার্যত পাকা করে দিয়েছিলেন েই তারকা ক্রিকেটার। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১২টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। শেষপর্যন্ত  ৩৭৩ রানে পৌঁছয় ভারত।

শ্রীলঙ্কা লড়াি করার মানসিতা নিয়ে নামলেও, মহম্মদ সিরাজ এবং উমরান মালিকদের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। আভিস্কা ফার্নান্ডো এবং কুশল মেন্ডিস দুই তারকা ক্রিকেটারকেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শুরুটা হয়েছিল তাঁরই হাত দিয়ে। এদিন একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন উমরান মালিক। নিসাঙ্কা, আসালঙ্কা এবং দুনিথ ওয়েল্লালাগেকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনিই। যদিও দাসুন শনাকা এদিন একই লড়াইটা জারি রেখেছিলেন। তিনি সেঞ্চুরী পেলেও, শেষরক্ষা করতে পারেননি।

close whatsapp