একদিনের ক্রিকেটে সচিনের সেঞ্চুরীর রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি, মত সঞ্জয় মঞ্জরেকরের
আপডেট করা - Jan 10, 2023 8:41 pm

নতুন বছরের শুরুতেই সেঞ্চুরী বিরাট কোহলির। আর তা দেখার পর থেকেই উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। মঙ্গলবারই দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে কেরিয়ারের ৪৫তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। তাঁর এই পারফর্মযান্স দেখার পরই বিরাট মন্তব্য প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের। তাঁর মতে শীঘ্রই নাকি সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরীর রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি। এই মহূর্তে একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরী করে সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। শ্রীলঙ্কার বিরুদ্ধেই একদিন্র ফর্ম্যাটে ৪৯তম সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি।
ঘরের মাঠে সচিন তেন্ডুলকরের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড এদিনই ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই রেকর্ড টপকাতে আর মাত্র একটি সেঞ্চুরী প্রয়োজন তাঁর। আর একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৪৯টি সেঞ্চুরীর রেকর্ঢ ভাঙা থেকে আর মাত্র পাঁচ ধাপ দূরে দাড়িয়ে রয়েছেন তিনি। শীঘ্রই বিরাট কোহলির ব্যাটে যে সেই রেকর্ড ভেঙে যাবে, সেই ব্যপারে এখন আর কোনও সন্দেহ নেই প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।
একদিনের ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি
বিশ্ব ক্রিকেটে একমাত্র সেঞ্চুরীর সেঞ্চুরী রয়েছে সচিন তেন্ডুলকরের। সেখানে টেস্টে বিরাট কোহলি তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। কিন্তু একদিনের ক্রিকেটে যে বিরাট কোহলি ঠিক সচিনেক পরেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেঞ্চুরীর ধারা অব্যহত রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার শুধুই তাঁর রেকর্ড ভাঙার অপেক্ষায় সকলে।
এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “এই মুহূর্তে আমার কোনও সন্দেহ নেই যে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ডে সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট কোহলি। টেস্টে শতরান টপকানোর লক্ষ্যটা অবশ্য অনেকটাই কঠিন। এই ফর্ম্যাটে অবশ্য বিরাট কোহলি সবসময়ই একজন সেরা ক্রিকেটার। অবশ্য কখনোই এই কথা বলব না যে বিরাট কোহলি টেস্টের ফর্ম্যাটেও একজন সেরা ক্রিকেটার নন। সচিন তেন্ডুলকরের একদিনের ক্রিকেটে সেঞ্চুরীর রেকর্ড ভাঙতে বিরাট কোহলির এখন আর মাত্র ৪টি সেঞ্চুরী প্রয়োজন রয়েছে। টেস্টে অবশ্য সচিন তেন্ডুলকরের ৫১টি সেঞ্িচুরী রয়েছে। তবে একদিনের ক্রিকেটের সেই ৪৯টি সেঞ্চুরী আমি নিশ্চিত এই বছরের মধ্যেই হয়ত হয়ে যাবে”।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ বলে সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। তিনি মাঠে আসার পর থেকেই এদিন বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন। সময় যত এগিয়েছে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। আর তাতেই শেষপর্যন্ত সাফল্য এসেছে এই তারকা ক্রিকেটারের। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটে অর্ধশত সেঞ্চুরী আসে কিনা সেটাই এখন দেখার।