সেঞ্চুরী দিয়েই নতুন বছর শুরু বিরাট কোহলির, ঘরের মাঠে স্পর্শ করলেন সচিনের রেকর্ড
আপডেট করা - Jan 10, 2023 5:39 pm

অপেক্ষাটা ছিলই। বছরের শুরুতেই স্বমেজাজে বিরাট কোহলি। নতুন বছরে সেঞ্চুরী দিয়েই যাত্রা শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরী করে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে এখন সচিন তেন্ডুলকরের সঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। প্রায় তিন বছর পর ফের ঘরের মাঠে সেঞ্চুরীর মুখ দেখলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বছরের শুরুতেই কেরিয়ারের ৭৩তম সেঞ্চুরী করে ফেললেন বিরাট। তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় এখন হৈচৈ।
বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে শেষ একদিনের ম্যাচেই সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭২তম সেঞ্চুরী ছিল সেটা। এরপর অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। নতুন বছরে দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনেরক সিরিজেই নেমেছিলেন তিনি। আর সেখানেই শুরুটা করলেন একেবারে বিরাচ কোহলির নিজস্ব কায়দায়। সেঞ্চুরী দিয়েই নতুন বছর শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসঙ্গেই ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ২০টি সেঞ্চুরী করলেন তিনি।
একদিনের ক্রিকেটে ৪৫তম সেঞ্চরী পেলেন বিরাট কোহলি
শুধুমাত্র এই একটিই রেকর্ড নয়। এদিন ঘরের নমািঠে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭৩ তম সেঞ্চুরীর পাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরী করে ফেলেছেন তিনি। একদিনের ফর্ম্যাটে বিরাট কোহলির ৫০টি সেঞ্চুরীর থেকে আর মাত্র পাঁচ ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন। এদিন ৮০ বলে সেঞ্চুরী করেছিলেন বিরাট কোহলি। তবে ১১৩ রানেই থামতে হয় বিরাট কোহলিকে। বছরের প্রথম একদিনের ম্যাচেই ৮৭ বলে ১১৩ রানের িনিংস খেলেন বিরাট কোহলি।
Virat Kohli gives his haters another 💯 reasons to cry! 73rd century, 45th ODI century 👑🇮🇳#ViratKohli𓃵 @imVkohli
— Sushant Mehta (@SushantNMehta) January 10, 2023
The century celebration was completely wholesome from Virat Kohli. pic.twitter.com/JKXZIGjCov
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2023
Well played, Virat Kohli – 113 runs from 87 balls – A perfect start for 2023. pic.twitter.com/FKEsj0F9rt
— Johns. (@CricCrazyJohns) January 10, 2023
A 45th 💯 in ODI cricket for Virat Kohli 🙌#INDvSL | 📝: https://t.co/E7dL6sWRIi pic.twitter.com/c8asH9SgVe
— ICC (@ICC) January 10, 2023
Back to back 💯s for Virat Kohli in ODI👏
— Irfan Pathan (@IrfanPathan) January 10, 2023
I have a thread to make on the various fan clubs and how their love (without their own awareness) can be detrimental from a team ethos perspective, but thats for another day before the WC. Today though, I would like to say that India is blessed to have Virat and Rohit👏#INDvSL
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) January 10, 2023
And that's 45th ODI century for #ViratKohli𓃵.
Radhe Radhe pic.twitter.com/RXBsnNwATh
— Aditya Sharma (@adityasharma_mp) January 10, 2023
https://twitter.com/kohlifanAmeee/status/1612782107142803456
Small glimpse of the aggressive celebration from Virat Kohli. #INDvsSL pic.twitter.com/CpqGbPm6p7
— Utsav 💔 (@utsav__45) January 10, 2023
This is an untroubled century. No 73 was on the cards all through for Kohli.
— Harsha Bhogle (@bhogleharsha) January 10, 2023
Back to back ODI hundreds for @imVkohli 👏👏
Live – https://t.co/MB6gfx9iRy #INDvSL @mastercardindia pic.twitter.com/Crmm45NLNq
— BCCI (@BCCI) January 10, 2023
এমন পারফরকম্যান্ দেখে যে সকলেই আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ঘরের মাঠে নতুন বছরটা এমনভাবে শুরু করতে পেরে খুশি বিরাট কোহলি নিজেও। এশিয়া কাপের ম়্চেই কেরিয়ারের সেঞ্চুরীর খরাটা কাটিয়েছিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি ফর্ম্যাটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অবশ্য সেঞ্চুরী করতে পারেননি তিনি। এরপরই একদিনের সিরিজে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিলেন।
সেখানেই কেরিয়ারের অন্যতম সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেই একদিনের ফর্ম্যাটেও সেঞ্চুরী পান বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর ঘরের মাঠে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। দীর্ঘ ১০৪৩ দিন পর ঘরের মাঠে সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত এখন সকলে। বিরাট কোহলির ১১৩ রানের ইনিংস জুড়ে এদিন রয়েছে ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। আর একটি সেঞ্চুরী করলেই সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন তিনি। এই ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৯টি সেঞ্চুরীও করে ফেললেন বিরাট কোহলি।