রাহুল ত্রিপাঠির আক্রমণাত্মক পারফর্ম্যান্সের প্রশংসায় গৌতম গম্ভীর
আপডেট করা - Jan 8, 2023 7:07 pm

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রাহুল ত্রিপাঠির। প্রথম ম্যাচে অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। কিন্ত সিরিজের সেষ ম্যাচে রাহুল ত্রিপাঠির পারফরম্যান্স দেখে আপ্লুত গৌতম গম্ভীর। বিশেষ করে তাঁর আক্রমনাত্মক পারপরম্যান্স দেখেই খুশি হয়েছেন তিনি। যদিও সেই ম্যাচে সূর্যকুমার যাদবের পারফরম্যান্সই সকলের নজর কেড়েছে। কিন্তু ভারতের বড় রানের রাস্তাটা যে তৈরি করে দিয়ে গিয়েছিলেন রাহুল ত্রিপাঠি তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি। পাওয়ার প্লেতে তাঁর সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল, তা মেনে নিতে কোনওরকম দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের। রাহুল ত্রিপাঠির এই আক্রমণাত্মক পারফরম্যান্সটাই গৌতম গম্ভীরকে অত্যন্ত খুশি করেছিল। সেই কথাই ম্যাচ শেষে বারবার শোনাযাচ্ছে তাঁর মুখে।
শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি
শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু এদিনও ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থই হয়েছিল ভারতীয় দলের অন্যতম তারকা ব্যাটার ঈশান কিষাণ। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। সেই সময় ভারতীয় দল বেশ চাপেও পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকেই পাওয়ার প্লে-তে রানের ঝড় তুলেছিলেন রাহুল ত্রিপাঠি। তাঁর ১৬ বলে ৩৫ পানের ইনিংসেই ভারতের বড় রানের ভিতটা গড়া হয়ে গিয়েছিল।
এই প্রসঙ্গেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “যদি রাহুল ত্রিপাঠিকে নিয়ে কথা বলা হয়, তিনি এমন একজন ক্রিকেটার যিনি ফ্র্যাঞ্চাইজি এবং রাজ্য দলের হয়ে যেকোনও পজিশনেই ব্যাটিং করেছেন। তিনি যেমন ওপেন করতে পারেন, তেমনই তিন নম্বর পজিশনেও ব্যাটিং করতে পারেন। আবার মিডল অর্ডারেও যথেষ্ট স্বচ্ছল এই ব্যাটার। তিনি নতুন বলের বিরুদ্ধেই খেলুক কিংবা মিডল অর্ডারে খেলতে নামুন। তাঁর খেলার ধরণ কিন্তু একইরকম থাকে। তাঁর মতো ক্রিকেটারকেই দেখতে চাইবেন সকলে”।
শেষবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ছিলেন রাহুল ত্রিপাঠি। হায়দরাবাদের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন রাহুল ত্রিপাঠি। শেষবারের আইপিএলে ৪০০ রানের গন্ডীও টপকেছিলেন রাহুল ত্রিপাঠি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শেষপর্যন্ত ভারতীয় দলে জায়গা করে নিতে পেরেছেন রাহুল ত্রিপাঠি।