সূর্যর ঝলকানিতে দিশাহারা শ্রীলঙ্কা, তৃতীয় টি-২০ সেঞ্চুরিতে থামলেন অপরাজিত ১১২ রানে

১১২ রানের অপরাজিত ইনিংসে ৭টি চার ও ৯টি ছয়

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Image Source: BCCI)

টি-২০ রাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদবের দুর্দান্ত ১১২* রানের ধাক্কায় টিম ইন্ডিয়া তাদের নির্ধারিত ২০ ওভারে ২২৮/৫-এর বিশাল স্কোর খাড়া করেছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে ব্লু মেন ইন ব্লু।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত, তবে ওপেনার ঈশান কিষান ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি। অন্য ওপেনার শুবমান গিল প্রথম আট বলে কোন রান করতে পারেননি। নবাগত রাহুল ত্রিপাঠী চামিকা কারুণারাত্নের বলে আউট হওয়ার আগে পাওয়ারপ্লেতে জরুরী আগ্রাসন দেখিয়েছিলেন। তিনি ১৬ বলে ৩৫ রান করেছেন ।

ত্রিপাঠী আউট হতেই সূর্যকুমার যাদব ক্রিজে আসেন এবং যে ছন্দে ২০২২ শেষ করেছিলেন, সেই ছন্দ ২০২৩-এ যে হারিয়ে ফেলেননি তা প্রমাণ করেন। অল্প সময়ের মধ্যেই ওপেনার হিসেবে নামা গিলের রান টপকে যান চার নম্বরে নামা সূর্যকুমার। ‘৩৬০-ডিগ্রি’ ব্যাটার হিসাবে বিবেচিত হওয়া খেলোয়াড় কোন বোলারকেই সমীহ করেননি। এমনকি লঙ্কান ফিল্ডারদেরও দর্শকে পরিণত করেন। 

ইনিংসের শুরুর দিকে তাঁর ট্রেডমার্ক শট স্কুপ ও ফ্লিকের মাধ্যমেই মূলত বাউন্ডারি মারছিলেন। হাফ সেঞ্চুরির কাছাকাছি যেতেই অফ সাইডে ইনসাইড আউট খেলা শুরু করেন। বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কার একটি অফ-সাইডের দিকে ফুল টসকে ফাইন লেগের উপর দিয়ে ফ্লিক মারতে গিয়ে মাটিতে পড়ে যান, তা সত্ত্বেও বাউন্ডারি মারতে অসুবিধা হয়নি।

শুবমান গিল অনেকক্ষণ ধরে মন্থর ব্যাটিং করার পরে ধীরে ধীরে গতি পাচ্ছিলেন এবং ৩৬ বলে ৪৬ রান করেন। সূর্যকুমার ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করার পরে ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। তিনি ইনিংস শেষ করেছিলেন সাতটি বাউন্ডারি ও নয়টি ছক্কা দিয়ে। 

শেষ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জিততে চায় টিম ইন্ডিয়া

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ব্যাট হাতে ভালো পারফর্ম করেছে এবং বিশাল স্কোর রক্ষা করার দায়িত্ব বোলিং ইউনিটের উপর থাকবে। শেষ দুটি ম্যাচেই রান তাড়া করা দল শেষ ওভার অবধি ম্যাচে টিঁকেছিল এবং স্বাগতিকদের লক্ষ্য থাকবে এই ম্যাচ বেশী গভীর অবধি নিয়ে যেতে না পারে দ্বীপরাষ্ট্রর ব্যাটাররা।

সফরকারীরা প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টির মতো কঠিন লড়াই করতে সক্ষম হবে কিনা সেটাই দেখার বিষয়। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এখনও অবধি দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং শেষ ম্যাচেও তাঁর উপর নির্ভর করবে শ্রীলঙ্কার জিতে আসা।

সূর্যকুমারের সেঞ্চুরির পরে টুইটার যেভাবে উল্লাসে ফেটে পড়ল

https://twitter.com/DrRajRajani24/status/1611733083765473283?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1611733083765473283%7Ctwgr%5E91f65861b83ba35794b5f5d30070f36f370a060c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Find-vs-sl-suryakumar-yadavs-thunderous-century-puts-india-in-driving-seat-in-series-deciding-t20i%2F

https://twitter.com/Yashagarwalla/status/1611740095937380355?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1611740095937380355%7Ctwgr%5E91f65861b83ba35794b5f5d30070f36f370a060c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Find-vs-sl-suryakumar-yadavs-thunderous-century-puts-india-in-driving-seat-in-series-deciding-t20i%2F

close whatsapp