রাজকোটে অর্শদীপ সিংয়ের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে
আপডেট করা - Jan 6, 2023 6:57 pm

এগিয়ে থেকে পুণেতে নামলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। পুণেতেই শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে সিরিজ এখন ১-১। শনিবার রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কা শেষ টি টোয়েন্টি ম্যাচ। সেখানেই ভারতেরপ্রথম একাদশ কী হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। এমন পরিস্থিতিতেই শোনাযাচ্ছে তৃতীয় ম্যাচে নাকি অর্শদীপ সিংকে না খেলানোর রাস্তাতাতে হাঁটতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ইন্ডিয়া। রাকতোটের পিচ বরাবরকই স্পিনার সহায়ক। সেই কারণেই ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে।
অসুস্থতা সারিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ফিরেছিলেন অর্শদীপ সিং। কিন্তু সেই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান বোলার হয়ে উঠেছেন তিনি। সেই অর্শদীপ সিংকে দিয়েই দ্বিতীয় ম্যাচে তার ওভার পর্যন্ত বোলিং করাতে পারেননি হার্দিক পান্ডিয়া। তাঁর পারফরম্যান্সেও যে খুবএকটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুশি নন, তাও বেশ স্পষ্ঠ। মাঠেই হার্দিক পান্ডিয়া, রাহুল দ্রাবি়দের চোখে মুখে ছিল সেই ছাপ স্পষ্ট।
দ্বিতীয় টি টোয়েন্টিতে একাই পাঁচটি নো বল দিয়েছিলেন অর্শদীপ সিং
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় োবারে বোলিং করতে এসেছিলেন অর্শদীপ সিং। সেই ওভারেই পরপর তিনটি নো বল করেন তিনি। সেইসঙ্গে এক ওভারে ১৯ রান দিয়েছিলেন অর্শদীব সিং। একইসঙ্গে তাঁর দ্বিতীয় ওভারেও ফের জোড়া নো বল করেছিলেন অর্শদীপ সিং। দুই ওভারে অর্শদীপ সিং একাই দিয়েছিলেন ৩৭ রান। তাঁর অতিরিক্ত রান দেওয়াতেই শুরু হয়েছে নতুন করে সমালোচনা। এবার শোনাযাচ্ছে শেষ ম্যাচে নাকি না খেলানো হতে পারে তাঁকে। দলে আসতে পারেন এওয়াশিংটন সুন্দর।
রাজকোটে ম্যাচযেদল জিতবে, সিরিজও তাদেরই হবে। এই পরিস্থিতিতে ভারতীয় শিবির যে অত্যন্ত সাবধানী তা বলার অপেক্ষা রাখে না। স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত দুটো ম্যাচের মধ্যে একটিতেও খেলতে পারেননি ওয়াশিংটন সুন্দর। শোনাযাচ্ছে শেষ টি টোয়েন্টিতে খেলানো হতে পারে তাঁকে। সেক্ষেত্রে অর্শদীপ সিংকেই বসানো হতে পারে ভারতীয় দল থেকে।
রাজকোটের পিচ বরাবরই একটি ফ্ল্যাট। সেখানে যে স্পিনাররা বাড়তি সুবি্ধা পাবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে ওয়াসিংটন সুন্দরকে নিয়ে বাড়তি একজন বাড়তি স্পিনার খেলানোর ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্িটের। একইসঙ্গে ওয়াশিংটন সুন্দর ব্যাটিংও করতে পারেন। সেই সুবিধাটাও কাজে লাগাতে পারে ভারতীয় দল।