ঋষভ পন্থের পরিবর্তে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন ডেভিড ওয়ার্নার

David Warner
David Warner. ( Photo Source: ipl/bcci)

গত ৩০ ডিসেম্বর বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর তাতেই গুরুতর আহত হয়ে েখন হাসপাতালে ভর্তি রয়েছেন বারতীয় দলের েই তরুণ ক্রিকেটার। নতুন বছরে ঋষভ পন্থের মাঠে ফেরা যে বেশ কটিন তা বোঝাই যাচ্ছে। কপালে এবং পায়ে চোট পেয়েছেন তিনি। লিগামেন্টের চোটেই কার্যত ৩ থেকে ৬ মাসের জন্য মাঠের বাইরে ঋষভ পন্থ। এই বছরই মার্চ মাসের শেষ দিকে শুরু হতে চলেছে আইপিএল। এই চোটের জন্য আসন্ন আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা হয়নি। শোনাযাচ্ছে আইপিএলের আগেই নাকি  সেই ঘোষণা করতে পারে দিল্লি ক্যাপিটালস শিবির। তাঁর জায়গাতে এবার দিল্লি কি্যাপিটালসের অধিনায়ক হতে পারেন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আর তাতেই শুরু হয়েছে নতন জল্পনা। যদিও এখনও পর্যন্ত পাকাপাকিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ডেভিড ওয়ার্নারই যে এগিয়ে রয়েছেন সেই অধিনায়ক হওয়ার দিকে তা বলার অপেক্ষা রাখে না।

গাড়ি দূর্ঘটনায় চোট পেয়ে গুরুতর অসুস্থ ঋষভ পন্থ

যদিও দিল্লি ক্যাপিটালস শিবিরে এবার মনীশ পান্ডেও রয়েছেন। কিন্তু মনীশ পান্ডে এবারই দিল্লি ক্যাপিটালস শিবিরে এসেছেন। সেইজন্যই অধিনায়ক হও.য়ার দৌড়ে তিনি খানিকটা পিছিয়েই রয়েছেন। এথাড়া আইপিএলের মঞ্চে ডেভিড ওয়ার্নারের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেজন্যই ঋষভ পন্থ খেলতে না পারলে তাঁর পরিবর্তে কার্যকরী অধিনায়ক হিসাবে ডেভিড ওয়ার্নারকেই অধিনায়কের পথে এগিয়ে  রাখছেন সকলে। এখন শুধুই সরকারীভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা রয়েছে।

গত ৩০ ডিসেম্বরই  বাড়ি ফেরার পথে ভোররাতে ভ.য়াবহ দূর্ঘটনার কবে পড়েছিলেন ঋষভ পন্থ। আর তাতেই বারকতীয় ক্রিকেট মহলে দেখা দিয়েছিল আতঙ্কের আবহ। বেশ কয়েকটাজায়গায় গুরুতর টোট পেয়েছিলেন তিনি। এরপরই সেই জায়গা থেকে ঋশভ পন্থকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরাতত স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন তিনি। কিন্তু কপাল এবং পায়ের লিগামেন্টে চোট গুরুতর চোট পেয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর পক্ষে মাঠে নামা একেবারেই ্সম্ভব।

ঋ।ভ পন্থের চোটের দিকে নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের। একইসঙ্গে দিল্লি ক্যাপিটালসও নজর রেখেছে পরিস্থিতির  দিকে। কয়েকদিন পরই শরু হবে আইপিএল। সেখানে যে ঋষভ পন্থের  নামা একেবারেই সম্ভব নয় তা বেশ স্পষ্ট। সেই কারণে এখন থেকেই ডেভিড ওয়ার্নারকে বিকল্প অধনিায়ক হিসাবে বেছে রাখছে দিল্লি ক্যাপিটালস শিবির।

close whatsapp