ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনায় সকলে

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। শুক্রবার সকালেদিল্লি থেকে উত্তরাখন্ড যাওয়ার পথেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে দেখা দিয়েছিল এক আতঙ্কের আবহ। যদিও এখনও পর্যন্ত হা পাতালেই রয়েছেন ঋষভ পন্থ। তবে। এখন বিপদের বাইরে রয়েছেন তিনি। ঋষভ পন্থের দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য রামনায় সমগ্র ক্রিকেট ব্যক্তিত্বরা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার, সকলেই এখব ঋষভ পন্থের দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

সদ্য কয়েকদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে কিছু করতে না পারলেও, দ্বিতীয় টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ঋষভ পন্থ। ভারতীয় দলের এই সিরিজ েজয়ের পিছনেও অন্যতম প্রধান কারিগড় কিন্তু তিনি। প্রথম ইনিসে ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন এবার ঋষভ পন্থ। আর তাতেই কার্যত ভারতের জয়ের রাস্তাটা অনেকটা প্রশস্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিদজের পর ক্রিকোরদের বর্ষশেষের ছুটি রয়েছে।

দূর্ঘটনায় পড়লেও আপাতত বিপদের বাইরে রয়েছেন ঋষভ পন্থ

কয়েকদিন আগেই মহেন্দ্র সিং ধোনির পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেশনের ছবি দিয়েছিলেন খোদ ঋষভ পন্থ। আর তাতেই আপ্লুত হয়েছিল সকলে। কিন্তু এর মাঝেই ঘটে গিয়েছে সেই দূর্ঘটনা। দিল্লি থেকে উত্তরাখন্ড যাওয়ার পথে রাস্তার ডিভাইডারে বড়সড় দূর্ঘটনার সম্মুখীন হতে হয়েছেন ঋষভ পন্থকে। আর এই চোটের জেরে যে ভারতীয় দল থেকে বেশ কয়েকদিনের জন্য  ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ তা বলার অপেক্ষা রাখে না। সেই ঋষভ পন্থেরই দ্রুত সুস্থ হয়ে ওযার প্রার্থনায় সকলে।


https://twitter.com/munafpa99881129/status/1608676297328427009

শুক্রবার সকালেই দিল্লি থেকে উত্তরাখন্ড যাচ্ছিলেন ঋষভ পন্থ। নিজের বিএমডব্লু চালিয়েই যাচ্ছিলেন ঋষভ পন্থ। সেই সময়ই নাকি গাড়িক নিযনত্র্ন হারান ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার।রাস্তার ডিভাইডারের সহ্গেই জোরালো সংঘর্ষ হয় তাঁর গাড়ির। সেইসঙ্গেই নাকি গোটা গাড়িকতে আগুন লেগে যায়। এই দূর্ঘটনাতেই মাথায়, কপালে ভয়াবহ চোট পান ঋষভ পন্থ। আর তাতেই ভারতীয়  ক্রিকেট মহলে চিন্তার ভাঁজ। কোনওরকমে গাড়ির জানলার একটি কাঁচ ভেঙে নিজেকে গাড়ির বাইরে বের করতে পারেন ঋষভ পন্থ।

দূর্ঘটনার পরই ঋষভ পন্থকে দিল্লি রোডের কাছাকাছি সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে তাঁর সুশ্রূষা। রপালে এবং পায়ে বেশ গুরুতর চোট রয়েছে ঋষভ পন্থের। যদিও এখন তিনি স্থিতীশিল রয়েছেন বলেই জানিয়েছেন চিকিত্সক সুশীল নাগার। তাকে এখন ম্যাক্স দেহরাদুনে স্থানান্তরিত করা হয়েছে। ঋষভ  পন্থের দ্রুত আরোগ্য কামনায় এখন গোটা ক্রিকেট মহল।

close whatsapp