এমসিএ-তে প্রস্তুতি শুরু রোহিত শর্মার, একদিনের সিরিজেই ফিরতে পারেন ভারত অধিনায়ক
আপডেট করা - Jan 1, 2023 2:28 pm

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় হয়ে গিয়েছে ভারতের। আপাতত কয়েকদিনের বিরতি। নতুন বছরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেই যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী ৩ জানুয়ারী থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচেপ টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। যদিও চোটের জন্য সেই ম্যাচে খেলার সম্ভাবনা রোহিত শর্মার একেবারেই কম। তবে এর মাঝেও স্বস্তির সংবাদ ভারতীয় শিবিরে। মুম্বইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক। মঙ্গলবার থেকেই প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীনই চোট পেয়েছিলেন রকোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচেের শুরুতেই মহম্মদ সিরাজের বোলিংয়ের সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। এরপরই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন রোহিত শর্মা। আর তাতেই যে চিন্তা ক্রমশ বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে অবশ্য শেষের দিকে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে অর্ধশতরানও করেছিলেন তিনি। যদিও ভারতীয় েদলকে জেতাতে পারেননি হিটম্যান। এরপরই অবশ্য শেষ একদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা।
বাংলাদেশের বিরুদ্ধে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা
বাংলাদেশ থেকে দ্রুত দেশে ফিরতে আসতে েহয়েছি রোহিত শর্মাকে। এখানেই চিকিত্সকদের তত্ত্বাবধানে চলছিল তাঁর চিকিত্সা। টেস্ট সিরিজে তাঁর খেলা ঘিরে জল্পনা চললেও সেষপ্রযন্ত ছিটকেই গিয়েছেন তিনি। যদিও দ্বিতীয় টেস্ট খেলার আগে তাঁকে এনসিএ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্ত শেষপর্যন্ত বোর্ডের মেডিক্যাল বোর্ড তাঁকে খেলতে নামতে দেয়নি। সেই রোহিত শর্মাই এবার ধীরিধারি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে নামার সম্ভাবনা তাঁর নেই।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারকতের হারের পর থেকেই এই ফর্ম্যাটে নেতৃত্ব বদলের গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। শোনাযাচ্ছিল সেই জায়গাতেই নাকি এবার ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু জানানো হয়নি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মার খেলার সম্ভাবনা নেই। শোনাযাচ্ছে হার্দিক পান্ডিয়াকেই নাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।
অন্যদিকে মঙ্গলবার থেকেই রোহিত শর্মা ধীরে ধীরে প্রস্তুতিতে নেমে পড়েছেন। জোরদার প্রস্তুতি নয়, হাল্কা প্রস্তুতিতেই রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পরই একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই চোট সারিয়ে ফিরতে পারেন রোহিত শর্মা।