প্রথম আইরিশ ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে জশ লিটল, ৪.৪ কোটিতে গেলেন গুজরাতে
আপডেট করা - Dec 23, 2022 8:44 pm

আইপিএলের মিনি নিলাম শুরু হওয়ার আগেই শুরু হয়েছিল জল্পনাটা। অবশেষে সেটাই হয়েছে। প্রথম আইরিশ ক্রিকেটার হিসাবে আইপিলের মঞ্চে জশ লিটল। আর তাতেই সকেলে আপ্লুত। সম্প্রতি টি টোয়ে্ন্টি ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন জশ লিটল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এবারের আইপিএলে এই ক্রিকেটারের দিকেই নজর ছিল সকলের। শেষপর্যন্ত আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সেই জায়গা করে নিয়েছেন জশ লিটল। এবারের আইপিএলে ৪.৪ কোটি টাকায় গুজরাত টাইটান্সে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
এখানে দেখুনঃ IPL Auction 2023 Live Updates
আইরপিএলের মিনি নিাম শুরু হওয়ার আগেই জশ লিটলকে নিয়ে ভবিষ্যদ্বানী করেছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপ। তাঁর মতে এই ক্রিকেটার নাকি আইপিএলে যেকোনও দলে সুযোগ পাওয়ার দাবীদার ছিলেন। হলও তাই। নিলামে তাঁক নাম ওঠার পর থেকেই সুরু হয়েছিল লড়ইটা। বিশেষ করে লখনউ সুপার জায়ান্টস এবং হুজরাত টাইটান্সের মধ্যেই ছিল লড়ইটা। সেখানে গতবারের চ্যাম্পি.নরাই বাজিমাত করেছে। এবার হার্দিক পান্ডিয়াদের বোলিং লাইনআপের শক্তি বাড়ালেন জশ লিটলও।
এবারের আইপিএলে ৪.৪ কোটি টাকায় গিয়েছেন জশ লিটল
শেষবারের আইপিএলে চেন্নাই সুার কিংসের নেট বোলার হিসাবে দেখা গিয়েছিল এই তরুণ বোলারকে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে সকলের নজর কেড়েছিলেন আয়ারল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপেও অএসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন জশ লিটল। আয়ারল্যান্ডের সুপার টুয়েলভে পৌঁছনোর পথে অন্যতম প্রধান কারিগড় ছিলেন জশ লিটল। সুপার টুয়েলভের মঞ্চে এবার নিউ জিল্যান্জেডের বিরুদ্ধে হ্যাটট্রিক করার রেকর্ড েগেড়েছিলেন েই তরুণ ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন জশ লিটল। এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে ৩৯টি উইকেট রয়েছে এই ২৩ বর্ষীয় তরুণ জশ লিটলের। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন জশ লিটল। আর তারপর থেকেই তাঁর দিকেই নজর ছিল গুজরাত টাইটান্সের। সেজন্য এবার শুরু থেকেই নজর ছিল েই তারকা ক্রিকেটারের দিকে। লড়াইটা অবশ্য হাড্ডহাড্ডি হলেও, শেষপর্যন্ত জিতেছে গুজরাত টাইটান্সই।
শেষবারের আইপিএলে চ্যাম্পিয়ন েহয়েোছে গুজরাত টাইটান্স। জিতলেও তাদের দলে একজন পেসারের প্রয়োজন ছিল। সেটাই মেটানোর জন্য এদিন জশ লিটলের দিকে সবচেয়ে বেশী নজর ছিল গুজরাত টাইটান্সের। যথেষ্ট হিসাবের সঙ্গেই এদিন আইপিএলের শেষ নিলামে বাজার করতে নেমেছিল তারা। সেখানেই জশ লিটলকে নিয়ে সকলকে কার্যত চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। ৪.৪ কোটি টাকা দিয়ে জশ লিটলকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। তিনি প্রথম আইরিশ ক্রিকেটার হিসাবে আইপিএলে এসেছেন।