সুস্থ রয়েছেন সাকিব আল হাসান, দ্বিতীয় টেস্টে বল করার জন্য প্রস্তুত তিনি
আপডেট করা - Dec 21, 2022 7:07 pm

ঘরের মাঠে একদিনের সিরিজ জিতলেও টেস্ট সিরিজের শুরুটা একেবারেই বাল হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টেই ভারতের কাছে বিশ্রী হার। কার্যত বাংলাদেশের সানে রানের পাহাড় গড়ে তুলেছিল টিম ইন্ডিয়া।সপ্রথম ইনিংসে ব্যাটাররা তো ভারতের সামনে মাথা চুলে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও, অনেকটাই দেরী হয়ে গিয়েছিল ভা্রতীয় দলের। বিরাট রানে সেই ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। ঘরের মঠে মান বাঁচাতে দ্বিতীয় টেস্টে জিততেই বাংলাদেশকে। সেই ম্যাচে নামার আগেই স্বস্তির আবহ বাংলাদেশ শিবিরে।
গতম্যাচে না পারলেও, এই ম্যাচে বাংলাদেশের হয়ে বোলিং করার জন্য একেবারে ফিট হয়ে গিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচেই বোলিং করার সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আর তাতেই আর বোলিং করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে মাত্র ১২ ওভা্র বোলিং করার পরই পাঁজড়ে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেজন্যই দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে দেখা যায়নি সাকিব আল হাসানকে।
প্রথম টেস্টে মাত্র ১২ ওভার বোলিং করতে পেরেছিলেন সাকিব আল হাসান
এই ঘটনাই যে বাংলাদেশকে বেশ অস্বস্তিতে ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই অবশ্য একবার সাকিব আল হাসানকে নিয়ে অস্বস্তি দেখা দিয়েছিল। যদিও শেষপর্যন্ত মাঠে নেমে সকলকে আশ্বস্ত করেছিলেন সাকিব আল হাসান। গত ৭ ডিসেম্বরই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলাকালীন পাঁজড়ে সমস্যা হয়েছিল তাঁর। তার জেরেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১২ ওবার বোলিং করতে পেরেছিলেন তিনি।
যদিও সাকিব আল হাসান এখন সম্পর্ণ ফিট রয়েছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন তিনি। জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সাকিব আল হাসান একেবারেই সুস্থ রয়েছেন। তিনি বোলিং করবেন। তিনি একদিনের ম্যাচে এখানে বোলিং এবং ব্যাটিং দুই-ই করেছিলেন। তিনি নির্বাচনের জন্যও রয়েছেন এবং বোলিং করতেও একেবারে প্রস্তুত”।
শুধু সাকিব আল হাসানই নয়, ইবাদত হোসেনও এই ম্যাচে বোলিং করার জন্য একেবারে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড। একদিনের সিরিজে এই দুই ক্রিকেটারই শেষ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। প্রথম ম্যাচে তো একাই পাঁত উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আস হাসান। এই ম্যাচ জিততে মরিা হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে সুস্থ সাকিব আল হাসান ও ইবাদত হোসেনের উপস্থিতি বাংলাদেশ শিবিরকে অনেকটাই সুবিধা করে দেবে বলেই মন করছেন সকলে।