বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজে নিজের পারফর্ম্যান্স নিয়ে খুশি চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara
(Photo by GEOFF CADDICK/AFP via Getty Images)

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে না পারলেও, শেষপর্যন্ত টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। আর সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২২ রান করেছেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন পর দেশের জার্সিতে টেস্টে ফর্ম্যাটে রানে ফিরে আপ্লুত চেতেশ্বর পূজারা। টানা বড় রান পেতে না পারলেও, অবশেষে ফর্মে ফিরতে পেরেছেন তিনি। আর সেটাই যেন এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। তিনি ফর্ম ফিরে পেয়েছেন বলেই জানিয়েছেন টেতেশ্বর পূজারা।

বাংলাদেশের বিরুদ্ধেই ফের ভারতীয় টেস্ট দলে এসেছেন চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলেন তিনি। আর সেই পারফর্ম্যান্সই ফের তাঁকে ভারতীয় দলে ফেরার রাস্তা করে দিয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। টেস্ট সিরিজ জয়ের পর সেই কথাই জানিয়েছেন চেতেশ্বর পূজারা।

টেস্ট  সিরিজে সর্বোচ্চ রান করেছেন চেতেশ্বর পূজারা

প্রথম টেস্টের প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারার অসাধারণ ইনিংসই ভারতীয় েদেলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দিয়েছিল। যদিও সেই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল এই তারকা ক্রিকেটারের। যদিও দ্বিতীয় ইনিংসে কোনও ভুল করেননি চেতেশ্বরক পুজারা।  সেই ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা। যদিও দ্বিতীয় টেস্টে অবশ্য  সেভাবে বড় রান করতে পারেননি তিনি। কিন্তু েনিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি চেতেশ্বর পূজারা। তিনি যে ফের ফর্মে ফিরেছেন, তা বলতে কোনও দ্বিধা নেই চেতেশ্বর পূজারার।

টেস্ট সিরিজ জয়ের পর চেতেশ্বর পূজারা জানিেয়েছেন, “এই সিরিজটা সত্যিই যথেষ্ট কঠিন ছিল এব খুব প্রতিযোগিতামূলক সিরিজও ছিল এটা। আমার মনে হয় আমি আমার খেলার ছন্দ পিরে পেয়েছি। বহু কঠিন পরিশ্রম করেছি এবং ঘরোয়া ক্রিকেটেও অনেক বেশী সময় দিয়েছি আমি। সেইসঙ্গে নিজের খেলার উন্নতির দিকেও নজর দিয়েছি আমি”।

চতুর্থ দিন যখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা বযাটি করতে নেমেছিল সেই সময় জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। কিন্তু হাতে উইকেটও বেশি ছিল না। রবিবার দ্রুত সাত উইকেট খুইয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। যদি্ও সেই জায়গা থেকে ভারতীয় দলেকে উদ্ধ্বার করেন শ্রেয়স আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন। তাদের পারফরম্যান্সেই জয় তুলে নিতে পারে টিম ইন্ডিয়া।

close whatsapp