সেঞ্চুরী হাতছাড়া হলেও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara
(Photo by GEOFF CADDICK/AFP via Getty Images)

বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তিনি। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিয়েছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। কিন্তু চেকেশ্বর পূজারা যদি দলের হাল না ধরতেন, সেক্ষেত্রে ভারতীয় দলের অবস্থা যে আরও কঠিন হয়ে উঠত তা বলার অপেক্ষা রাখে না।  তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দক্ষহাতে পরিস্থিতি সামলেছিলেন চেতেশ্বর পূজারা। যদিও ১০ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে এই তারকা ক্রিকেটারের। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এই পারফরম্যান্সে খুশি চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতী দলের রান ৬ উইকেটে ২৭৮। ক্রিজে অপরাজিত েরয়েছেন শ্রেয়স আইয়ার। সবতিছু ঠিকঠাক চললে ভারতীয় দল যে ৩০০ রানের গন্ডী পকে যেতে পারবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই রাস্তায় এগোনের ভিতটাই যে চেতেশ্বরক পূজারা প্রস্তুত করে দিয়ে গিয়েছেন তা বলাই বাহুল্য। কঠিন  পরিস্তিতিতে চেতেশ্বর পূজারার ৯০ রানের ইনিংসটাই যে ভারতীয় দলকে প্রথম দিনের শেষে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে তা সকলের মুখেই শোনাযাচ্ছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৯০ রান করেছিলেন চেতেশ্বর পূজারা

সে্চুরী হাতছাড়া হওয়ার আফসোস তো থাকবেই। তবে চেতেষশ্বর পূজারা নিজের পারফরম্যান্স নিয়ে যখেষ্ট আপ্লুত। এই পিচে ব্যাটিং কতাটা যে কতটা কঠিন ছল তা ম্যাচ শেষে বলতে কোনও দ্বিধা করেননি তিনি। এদিন টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। যদিও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি টিম ইন্ডিয়া। মাতক্র ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে রীতিমত টাপে পড়ে দিয়েছিল ভারতীয় দল।

সেই জায়গা থেকেই ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন এই চেতেশ্বর পূজারা। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নেিয়ে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “যেভাবে এদিন এই পিচে আমি ব্যাটিং করেছি, একটা কথা বলতেই হয় এই পিচ ব্যাটিংয়ের জন্য ততটা সহজ ছিল না। এদিন যেভাবে আমি ব্যাটিং করেছি তা নিয়ে যথেষ্ট খুশি। কোনওসময় তিন সংক্যার রানমের দিকেই আমাদের সকলের নজর থাকে। তবে সবচেয়ে েবশী গুরুত্েবপূর্ণ বিষয় হল দলের রান এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে জয়টা খুব সহজেই আসতে পারে। এই পিচ দেখে মনে হচ্ছে ম্যাচের ফলাফল হতে পারে, সেজন্যই আমাদের আরও খানিকটা রান করতে হবে”।

এদিন ঋষভ পন্থের সঙ্গে প্রথে ৬৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন চেতেশ্বর পূজার। যদিও ৪৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পন্থকেষ এরপরই শ্রেয়স আইয়ারের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা আরম্ভ করেন তিনি। আর সেটাই ভারতকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁডাতে সাহায্য করে। ১৪৯ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই তারকা। এদিন ৯০ রানের ইনিংস খেলেই থামেন চেতেশ্বর পূজারা।

close whatsapp