ভারতের কাছে সিরিজ হারের পর হতাশার সুর সাকিব আল হাসানের গলায়
আপডেট করা - Dec 25, 2022 4:51 pm

সুযোগ পেলেও শেষপর্যন্ত তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন ভারতীয় দলের ৭ উইকেট পর্যন্ত তুলে নিতে পারলেও শেষরক্ষা করতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে তিন উইকেটে হেরেই সাজঘরে ফিরতে হয়েছে তাদের। ঘরের মঠে ভারতের কাছে ০-২-এ সিরিজ হেরে কার্যতই হতাশ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হবে নাই বা কেন। দ্বিতীয় ম্যাচে তাদের সামনে সুযোগও ছিল। কিন্তু কয়েকটা ক্যাচ মিসই যে তাদের জয়ের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের বিরুদ্ধে অবশ্য বড় রানের লিড নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য ১৪৪ রান। হাতে কম রান নিয়েই লড়াইটা শুরু করেছিব বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে অসাধারণ একটা লড়াই চালিয়েছিল বাংলাদেশের বোলাররা। তৃতীয় দিনই ভারতীয় দলের সেরা চার ক্রিকেটারকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশ বোলিং লাইন আপ। চতুর্থ দিনও শুরুতেই তিন উইকেট তুলে নিেয়ে ভারতীয় দলেকে চাপে ফেলে দিয়েছিল তারা।
অতিরিক্ত সুযোগ হাতছাড়াকেই হারের কারণ হিসাবে দেখছেন সাকিব আল হাসান
সেই পরিস্থিতিতে অনেকটাই ফ্রন্টফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই চাপ ভারতের ওপর শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। বরং একের পর এক সুযোগ নষ্ট এবং ক্যাচ মিস করেই নাকি ভারতীয় দলের কাছে ম্যাচটা হাতছাড়া করে ফেলেছে তারা। এদিন রবিচন্দ্রন অশ্বিন ভারতী দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। কাঁরই একটা সহজ ক্যাচ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তারই খেসারত যে এদি্ন বাংলাদেশ শিবিরকে দিতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এদিন তিনটি ক্যাচ মিসের পাশাপাশি একটি স্টাম্পও মিস হয়েছে।
আর এমনটা হলে যে কখনোই ম্যাচ জেতা সম্ভব নয় তা সাকিব আল হাসানের কথাতেই কার্ত স্পষ্ট। ম্যাচ শেষে তাঁর গলা থেকে ঝড়ে পড়ল একরাশ হতাশা। সাকিব জানিয়েছেন, “এটা সত্যিই খুব হতাশাজনক। অন্যান্য দলেরা কখনোই এমন সুযোগ হাতছাড়া করে না, যেমনভাবে আমরা করেছি। আর এই সুযোগ হাতছাড়াগুলোই ম্যাচের পার্থক্য েগড়ে দিয়েছে। প্রথম ইনি্সে তাদের আমরা ৩১৪-এর পরিবর্তে ২৫০ রানে অল আউট করতেই পারতাম। দ্বিতীয় ইনিংলেও সুযোগ ছিল। এটাই অবশ্য ক্রিকেট”।
চতুর্থ দিন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরেই শেষপর্যন্ত বাংলাদেশকে হারাত পেরেছে ভারত। এদিন বাংলাদেশের কাছেও সুযোগ ছিল ম্যাচ নিজেদের দখলে নেওয়ার। কিন্তু শেষপর্যন্ত তা করতে ব্যর্থই হয়েছে তারা।