আউট না হলে এদিন ৩০০ রান করার লক্ষ্যেই ছিলেন ঈশান কিষাণ
আপডেট করা - Dec 10, 2022 5:14 pm

বাংলাদেশের বিরুদ্ধে সিরকিজের শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। সেই একটা সুযোগেই যেন ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতের এই তরুণ তারকা। একদিনের ক্রিকেটে সেঞ্চুরী ছিল না তাঁর। বাংলাদেশের বিরুদ্ধে সেটা যেমন করলেমন, তেমনই কেরিয়ারের প্রথম সেঞ্চুরীর দিনই আবার একদিনমের ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেললেন ঈশান কিষাণ। ক্রিকেটের মঞ্চে এমন রেকর্ড হয়ত খুঁজলে খুব একটা পাওয়া যাবে না। আউট না হলে এদিন নাকি ৩০০ রান করতে পারতেন তিনি।
ম্যাচ শেষে এমন আত্মবিশ্বাসের সুর ভারতের তরুণ ক্রিকেটার ঈশান কিষাণের গলায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচেই খেলানো হয়নি তাঁকে। সিরিজ হাতছাড়া আগেই হয়ে গিয়েছিল ভারতীয় দলের। শেষম্যাচে বাংলাদেশরে বিরদ্ধে ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেই রোহিত শর্মার জায়গায় ঈশান কিষাণকে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ের সুযোগ করে দিয়েছেল টিম ম্যানেজমেন্ট। সেই মঞ্চে নেমেই নিজেকে পরামাণ করলেন তিনি। শুধুমাত্র একটি ন.য়, এদাঘিক রেকর্ড গড়লেন ঈশান কিষাণ।
বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের ইনিংস খেলেছেন ঈশান কিষাণ
এদিন সুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ভয়ঙ্কর আক্রমণে মুগ্ধ হয়েছে সকলে। সেইসঙ্গে নিজের ইনিংস দিয়ে ভারতীয় দলের জয়ও যে কার্যত পাকা করে দিয়েছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে এদিন আম্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড গড়লেন ঈশান কিষাণ। শুধু তাই বিশ্ব ক্রিকেটে চতুর্খ ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন তিনি।
যদিও ২১০ রানেই থামতে হয়েছিল ঈশান কিষাণকে। তিনি যখন সাজঘরে ফেরেন তখনও ১৫ ওবার বাকি ছিল। আউট না হলে এদিন নাকি ৩০০ রানও করে ফেলতে পারতেন এই তরুণ ক্রিকেটার। প্রথমার্ধ শেষ ঈশান কিষাণ জানিয়েছেন, “এদিনের ম্যাচের উইকেট ব্যাটিং করার জন্য একেবারে আদর্শ ছিল। সেখানেই আমার উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল। কিংবদন্তী ক্রিকেটারদের তালিকায় আমার তুলতে পেরে আমি আপ্লুত। আমি যে সম আউট হয়েছি তখন আরও ১৫ ওভার বাকি ছিল। এদিন আমি ৩০০ রানও করতে পারতাম”।
ঈশান কিষাণের ১৩১ বলে ২১০ রানের ইনিংস জুড়ে এদিন ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। তিনি একাই কার্যত বাংলাদেশের বোলিং লাইনআপকে এদিন শেষ করে দিয়েছিলেন। ঈশান কিষাণের ২১০ রানের ইনিংসটি এদিন সাজানো ছিল ২৫টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি দিয়ে। তিনিই তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এদিন একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন।