অতীত ভুলে ধারাবাহিক পারফর্ম্যান্স দেখিয়ে দেশকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য ওয়াশিংটন সুন্দরের

Washington Sundar
Washington Sundar. (Image Source: Twitter)

দীর্ঘ চোট আঘাত। আর তার জেরেই দুবার বিশ্বকাপের মঞ্তে নামার সুযোগ হয়নি ওয়াশিংটন সুন্দরের। এই মুহর্তে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজখেলছেন ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা নিয়ে একরাশ হতাশার সুর শোনা গেল এবার তাঁর মুখে।  চোট আঘাতে জেরবার হয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। কিম্তু সামনে রয়েছে এবার একদিনের বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের হয়ে নামার লক্ষ্যে স্থির ওয়াশিংটন সুন্দর।

টি টোয়েন্টি বিশব্কাপেই ভারতীয় দলে সুযোগ দলে ডাক পেয়েছিলেন এই তরুণ অল রাউন্ডার। টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজে অসাধারণ পারফর্মযান্স প্রদর্শন করেছিলেন তিনি। শুধু তাই নয় বাংসলাদেশের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স নিয়ে সকলে যথেষ্ট প্রশংসা করেছিলেন। প্রথম ম্যাচে বল হাতে দরন্ত পারফর্মযান্স দেখিয়্ ভারতকে এনেকটাই এগিয়ে দিয়েছিলেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় ম্যাচেও কিন্তু ওয়াশিটন সুন্দরের বোলিংয়ে বাংলাদেশের টপ অর্ডার বেশ সমস্যায় পড়েছিল।

চোটেপ জন্য গত দুটো টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাননি ওয়াশিংটন সুন্দর

আগামী বছর ভারতের মাটিতে রয়েছে বিশ্বকাপের আসর।  সেই বিশ্বকাপের মঞ্চে নামার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতিটা শুরু করতে পারেনি ভারতীয় দলষ বলং প্রথম দুই  ম্যাচ হেরেই বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। শনিবার শেষ ম্যাচে নামকতে চলেছে তারা। সেখানেও যে ওয়াশিংটন সুন্দর ভারকতীয় দলের অন্যচম ভরসা তা বলার অপেক্ষা রাখে না।

সেই ম্যাচে নামার আগেই অতীত স্মৃতিচারণায় ওয়াশিংটন সুন্দর। চোটের জন্য গত দুটো বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এবার আর কোনও রকম ভুল করতে চাননা তিনি। ওয়াশিংটন সুন্দর জানিয়েছেন, গত কয়েক বছরে যে ধরণের চোট আমি পেয়েছি তার জন্য অনেককিছুই হারিয়েছি। কিন্তু এখন আমি ফের একটা নতুন করে সুযোগ পেয়েছি।  সেজন্যই এখন বরত্মান নিয়েই ভাবতে চাই। সেইসহ্গে নিজের পারফর্মযান্স ধারাবাহিকভাবে দেখিয়ে ভারতকে জেতানোই এখন একমাত্র লক্ষ্য আমার। বারতের জন্য আরও বেশী ম্যাচ জিততে পারব আমরা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট এবং বল হাতে ভাল পারফরম্যান্সেই দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বিরুদ্ধেও যথেষ্ট ভাল ফর্মের মদ্যে রয়েছেন তিনি। সিরিজ হারলেও শেষ ম্যাচে এখনওএকটা সুযোগ রয়েছে। এই ম্যাচ জিতেই  সিরিজ শেষ করতে চাইছেন ওয়াশিংটন সুন্দর।

close whatsapp