বাংলাদেশের বিরুদ্ধেও বিধ্বংসী উমরান মালিক, ১৫১ কিমি গতির বোলিংয়ের সামনে বিধ্বস্ত নাজমুল

Umran Malik
Umran Malik. ( Image Source: Twitter )

টি টোেয়েন্টি অভিষেক খুব একটা ভাল হয়নি উমরান মালিকের। কিন্তু একদিনের ক্রিকেটে অসাধারণ পারফরম্যামন্স দেখাচ্ছেন উমরান মালিক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভি।েক হয়েছিল উমরান মালিকের।  কেরিয়ারের প্রথম সিরিজেই বারতীয় দলের হয়ে অসাধারণ পারকফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল তাঁরই ঝুলিতে। এবার সেই উমরান মালিককে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধেও। সেখানেও উমরানের বলের গতিতে বিধ্বস্ত বাংলাদেশ।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ কিমি গতিতে বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন উমরান মালিক। সেই সিরিজ ভারতীয় দল হারলেও,  তিনটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এবারও বাংলাদেশের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্টকে একটুও হতাশ করলেন না তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর প্রথম ম্যাচেই জোড়া উইকেট শিকার করেছেন উমরান মালি। সাকিব আল হাসান ও নাজমুল হাসান শান্তোর উইকেট তুলে নিয়েছেন এই তারকা পেসার। শুধু তাই নাজমুলের বিরুদ্ধে তাঁর বোলিং দেখেই হতবাক হয়েছে সকলে।

বাংলাদেশের বিরুদ্ধে এদিন জোড়া উইকেট নিয়েছেন উমরান মালিক

নাজমুল হাসান শান্তোর বিরুদ্ধে ১৫১ কিমি বেগে বোলিং করে বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়েছেন তিনি। উমরান মালিকের অপ্রতিরোধ্য বোলিংয়ের বিরুদ্ধে এদিন দাঁড়াতেই পারেননি নাজমুল হাসান শান্ত। তাঁর উইকেট এদিন চিটকে দিয়েছেন উমরান মালিক। আর সেই বোলিংয়ের গতি দেখেই হতবাক হয়েছেন সকলে। ১৫১ কিমি বেগে বোলিং করেছিলেন এই তারকা বোলার।  যদিও বাংলাদেশকে অবশ্য ২০০ রানের গন্ডীর মধ্যে আটকাতে পারেনি ভারতীয় দল।


https://twitter.com/Aviinashx/status/1600388034104823814


https://twitter.com/AvinashArya09/status/1600397014382301184

ম্যাচের ১৪ নম্বর ওভারে ঘটেছে এই ঘটনা। বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছেন তিনি। সেই সময় বাংলাদেশের রান ছিল ৫২। প্রথছম বল থেকেই লেন্থ বোলিং শুরু করেছিলেন তিনি। সেই সময় রাউন্ড দ্য উইকেট বোলিং করেছিলেন। এরপরই আসে সেই মুহূর্ত। সেখানেই নাজমুল হাসান শান্তোর সমস্ত আসা শেষ করে দেন উমরান মালিক। জোরালো গতের বলে এবং ইয়র্কারে নাজমুল হাসান শান্তর উইকেট ছিটকে দিয়ে এদিন বাংলাদেশ শিবিরকে বিধ্বস্ত করে দেন তিনি।

এবারের আইপিএল থেকেই সকলের নজর কেড়েছিলেন েই তরুণ বোলার। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাাবাদের হয়ে ২২টি উইকেট তুলে নিয়েছিলেন উমরান মালিক। এবারের আইপিএলে তিননই প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন উমরান মালিক। শেষপর্যন্কত ভারতীয় দলে সুযোগ হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। যদিও টি টোয়েন্িতে সেভাবে সফল হতে পারেননি তিনি। কিন্তু একদিনের ক্রিকেটে সফল উমরান মালিক।

close whatsapp