বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনমের ম্যাচের শুরুতেই চিন্তার ভাঁজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। চোট পেয়ে মাঠের বাইরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গোটা সিরিজেই তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। মহম্মদ সিরাজের বোলিংয়ের সময়ই ক্যাচ মিস করে বুড়ো আঙুলে চোট পেলেন রোহিত শর্মা। আর তাতেই মাঠ ছাড়তে বাধ্েয হন ভারত অধিনায়ক। এই চিত্র যে ভারতীয় দলকে একেবারেই স্বস্তি দিচ্ছে না তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই স্ক্যান করতে যেতে হয়েছে রোহিত শর্মাকে।

বিরাট কোহলি পরবর্তী রোহিত শর্মার কাঁধেই ভারতীয় দলের সব ফর্ম্যাটের নেতৃত্বের দায়িত্ব উঠেছে। তাঁকে এই দায়িত্ব দেওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা নানান আলোচনা শুরু করেছিলেন। বিশেষ করে এতগুলো ফরম্যাটের নেতৃত্বের চাপ একজনের ওপর দেওয়ার পরই রোহিত শর্মার ওয়র্কলোড ম্যানেজমেন্ট নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এমন পরিস্থিতিতে একটিও সিরিজ রোহিত শর্মার না খেলা মানে যে ভারতীয় দলের জন্য তা যথেষ্ট ক্ষতিকারক, সেই কতছা বার্তাই শোনা গিয়েছিল।

রোহিত শর্মার স্ক্যান রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন সকলে

এবার সেই বাংলাদেশের বিরুদ্ধেই চোট পেয়ে মাঠ থেকে বেড়িয়ে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিত শর্মা যে সময় মাঠ ছাড়ছিলেন , সেই সময় ধারাভাষ্যকারদের কথাতেও কিন্তু ছিল চিন্তার সুর।  মাঠে এসে দলের চিকিত্সকরা চিকিত্সা শুরু করেলও ষেষপর্ষন্ত মাঠ চাড়তেই হয়েছিল ভারতীয় েদলের অধিনায়ক রোহিত শর্মাকে। আর এই চিত্রটা যে চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি তাঁকে স্ক্যান করানোর জন্য হাসপাতলে পাঠানো হয়েছে।

এদিন টস জিতে বাংলাদেশ অধিনায়কই প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই মহম্মদ সিরাজের বোলিংয়ের সময় তাঁর চার নম্বর বোলিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। সেই সময় ক্রিজে ছিলেন বাংলাদেশের ওপেনার আনামুল হক। তাঁকেই অফ স্টাম্পের বাইরে বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। ,সেই বোলিংয়ের সামনে তিন যে কুব একটা সাবলীল ছিলেন তেমনটা নয়। তবুও শেষ মুহর্তে ব্যাট ছুঁইয়েছিলেন আনামুল হক।

আর তাতেই স্লিপে ক্যাচ ওটে। কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচ নিতকে ব্যর্থই হম, আর  সেই সময়ই হাতের আঙুলে চোট পান তিনি। তখনই তাঁর হাত থেকে রক্ত ঝড়তেও দেখা যায়। মাঠেই ছুটে আসেন দলের চিকিত্সকরা। সেখানে চিকিত্সকরা মাঠে সুশ্রুসা শুরু করলেও, রোহিত শর্মার চোট ছিল বেশ গুরুতর। এরপরই মাঠ ছাড়তে দেখা যায় ভারত অধিনায়ককে। ইতিমধ্যেই স্ত্যান করানোর জন্য পাঠানো হয়েছে তাঁকে। সেই রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন সকলে।

close whatsapp