চোট থাকা সত্ত্বেও ঋষভ পন্থকে দলে রাখা নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ বোর্ড

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচের  িরিজ। সেই সিরিজ শুরু হও.য়ার আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। এরপরই ম্যাচের দিন ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। পিঠের চোটের জন্য ম্যাচের দিন সকালেই বারতীয় দল থেকে ছিটকে যান তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। আর তাতেই এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছেন বিসিসিআই কর্তারা। চোট থাকা সত্ত্বেও কেন ঋষভ পন্থকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েই নাকি এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা।

টি টোয়েন্টি বিশব্কাপ শেষ হওয়ার পরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে স়ঞ্দজু স্যামসনকে দলে রাখা হলেও প্রতিটি ম্যাচে ঋষভ পন্থকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্চের তরফে সেখানেও অবশ্য চূড়ান্ত ব্যর্থই হয়েছিলেন ঋষভ পন্থ। এমনকী শেষ একদিনের ম্যাচেও মাত্র ১০ রানই করতে পেরেছিলেন তিনি। এই সময় থেকেই শোনাযাচ্ছিল যে তাঁর নাকি পিঠে হাল্কা চোট রয়েছে।

বাংলাদেশ সিরিজ থেকে থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ

যদিও বাংলাদেশ সফরে তাঁকেই দলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীম টিম ম্যানেেজমেন্ট। শোনা গিয়েছিল তাঁর চোট রয়েছে পিঠে। যদিও টিম ম্যানেজমেন্চের তরফে তা নি.য়ে বোর্ডকে কিছু জানানো হয়নি।  ঋষভ পন্থ যে সুস্থ রয়েছেন  েতেমনটাই নাকি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল বিসিসিআইকে। কিন্তু তাঁকে নিয়ে একটা জল্পনা চলছিলই। শেষপর্যন্ত মাঠে নামতে পারলেন না ভারতীয় দলের েইঅ তারকা ক্রিকেটার। সেই পিঠের চোটের জন্যই নাকি ছিটকে গিয়েছেন তিনি।

ইতিমধ্যে ভারতের একদিনের দল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। আর তাতেই নানান আলোচনা শুরু হয়েছে। শোনাযাচ্ছে ঋষভ পন্থকে নিয়েটিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন  জোর করে অসুস্থ হওয়া সত্ত্বেও ঋভ পন্থকে খেলানোর চেষ্টা চলছে সেটা নিয়েই এবার প্রশষ্ন তুলেছেন তারা। বাংলাদেশের বিরপুদ্ধে গোটা সিরিজেঅ দেখা যাবে না ঋষভ পন্থকে। সেইসঙ্গে  ভারতের টেস্ট দলেও নাতি অনিশ্চিত হয়ে রয়েছেন তিনি।

যদিও ঋষভ পন্থের পরিবর্ত ক্রিকেটার কে হবেন তা নিয়ে এখনই কোনওরকম সিদ্ধান্ত নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় অন্য কোনও ক্রিকেটারকে না খেলানোর পথেই কার্যত হাটতে চলেছে এই ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp