বিশ্রাম কাটিয়ে ঢাকায় বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু বিরাট কোহলি, রোহিত শর্মাদের
আপডেট করা - Dec 2, 2022 8:15 pm

টি টোয়েনটি বিশ্বকাপ শেষ। সেখানে সেমিফাইনালে উঠলেও শেষরক্ষা করতে পারকেনি ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডের কাছে ১০ ুইকেটে বেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত শর্মা. বিরাট কোহলিদের। তবে সেসব এখম অতীত। ভারতের ফোকাস এখন একদিনের বিশ্বকাপে। আগামী বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তারই পরীক্ষা নীরিক্ষা শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে। শুক্রবার থেকেই আরম্ভ হয়ে গেল ভারতীয় দলের প্রস্তুতি।
আগামী ৪ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারতী দল। টি টোয়েব্টি বিশ্বকাপের পরই নিউ জিলিযান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ চিল ভারতীয় দলের। সেখানে অএবশ্য রোহিত শর্মা, োকেশ রাহুল এবং বিরাট কোহলিরদের মতো সিনির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই প্রায় দুই সপ্তাহ বিশ্রাম কাটিয়ে এবার মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি রোহিত শর্মা। একদিনের বিশ্বকাপের প্রস্তুতিতে এখন থেকেই কোনওরকম খামতি রাখতে নারাজ তারা।
বিশ্রাম কাটিয়ে প্রস্তুতি শুরু করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি
এশিয়া কাপ দিয়েই ফর্মে ফিরেছিলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তি্নি। তাঁর হাত ধরেই পাকিস্তানের মতোে প্রতিপক্ষকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। তবে টি টোয়েন্টি নিয়ে এখন আর কোনও চিন্তা নেই ভারতীয় শিবিরে। এখন থেকেই একদিনের বিশ্বকাপে ফোকাস ভারতীয় দলের। সেখানেই দীর্ঘ বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরেছেন বিরাট কোহলি। শুরু থেকেই নেট জোরকদমে প্রস্তুতু শুরু করে দিয়েছেন তিনি।
এঅন্যদিকে টি টোয়েন্টিবিশ্বকাপে সময়টা একেবারেই ভাল যায়নি রোহিত শর্মা। তাঁকে নিেয়েও কম সমালোচনা এবার হয়নি। এখনও অবস্য সমালোচনা েচলেই যাচ্ছে। বিরাট কোহলির মতো বিশ্রাম কাটিয়ে ভারতীয় দলের প্রস্তুতি ফির্ছেন রোহিত শর্মাও। এই মুহূর্তে তাঁর দিকেই রয়েছে সকলের নজর। দেশের জার্সিতে ফর্মে ফিরতে যে রোহিত শর্মাও মরিয়া হেয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার অপশনাল প্র্যাকটিস থাকলেও, রোহিত শ্রমা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলরা সেকলেই প্রস্তুতিতে নেমেছিলেন।
৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাে নামবে ভারত। সেই ম্যাচে নামার আদেই অবস্য খানিকটা এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। গোটা একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচে নেই বাংলাদেশের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদও। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় দলের হয় কিনা সেটাই এখন দেখার।