বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই নতুন রেকর্ডের হাতছানি রবিচন্দ্রন অশ্বিন ও পূজারার সামনে
আপডেট করা - Dec 21, 2022 11:07 am

প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে বোলাররা অসাধারণ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এবার বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২২ ডিসেম্বর ঢাকা-তে বাংলাদেশের বিরদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত। আর সেই মঞ্চেই একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং চেতেশ্বর পূজারার সামনে। কপিল দেব, শন পোলকদের এলিট তালিকায় নিজের জায়গা করে নিতে আর মাত্র ১১ রান দূরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
টেস্ট ক্রিকেটে ৩০০০ রান সম্পূর্ণ করা থেকে আর মাত্র ১১ রান দূরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে অনেক উইকেট না পেলেও, ব্যাট হাতে কিন্তু অসাধাপণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে এসেছিল অর্ধশতরান। আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত। সেখানেই ১১ রান করতে পারলে এবার টেস্টে ক্রিকেটের ম়্চে ৩০০০ রান সম্পূর্ণ করবেন এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন
এখনও পর্যন্ত এই রেকর্ড রয়েছে কপিল দেব, রিচার্ড হ্যাডলি এবং শন পোলকদের ঝুলিতে। ৩০০০ রানের পাশাপাশি এই সমস্ত তারকা ক্রিকেটারদের ঝুলিতে রয়েছে ৪০০টি করে উইকেটও। অশ্বিনেরও রয়েছে ৪০০-এর বেশী উইকেট। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, বল হাতেও কিন্তু রবিচন্দ্রন ্শ্বিনের সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। টেস্টের মঞ্চে ৪৫০ উইকেট নেওয়া থেকে আর মাত্র ৭ উইকেট দূরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যদি অশ্বিন দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট তুলে নিতে পারলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। একইসঙ্গে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে গড়বেন েই রেকর্ড। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় সকলের ওপরে রয়েছেন মুথাইয়া মুরলীথরণ। ২০০৩ সালে এই মাত্র ৮০টি টেস্টেই ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর পরেই অশ্বিন নিজের জায়গা করে নিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
শুধুমাত্র রবিচন্দ্রন অশ্বিনই নন, এই ম্যাচেই নতুন রেকর্ডের সামনে রয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। অষ্টম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৮০০০ রানের মালিক হওয়ার হাতছানি রয়েছে চেতেশ্বর পূজারার সামনে। এই মুহূর্তে মাত্র ১৬ রান পিছনে রয়েছেন এই রেকর্ড গড়ার থেকে। গত ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা। এই মুহর্তে ভারতীয় দলের হয়ে এই সিরিজে সর্বোচ্চ রানের মালিকওচেতেশ্বর পূজারা। এই সিরিজে দুই ভারতীয় ক্রিকেটারই নয়া রেকর্ড গড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।